পলিটেকনিকে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু আজ

০৯ আগস্ট ২০২৩, ১১:৪৭ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড © লোগো

আজ বুধবার (৯ আগস্ট) থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন সকল সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (পলিটেকনিক ইনস্টিটিউট) ২০২০-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু হচ্ছে। প্রথম ধাপের এই আবেদন চলবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত। এসএসসি ও সমমানের পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থীতে এতে আবেদন করতে পারবেন।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখান থেকে এসব তথ্য জানা গেছে। এবার দুই ধাপে ভর্তি আবেদন করা সুযোগ দিচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বুধবার থেকে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-মেরিন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-এগ্রিকালচার, ডিপ্লোমা-ইন-ফরেন্সি, ডিপ্লোমা-ইন-ফিশারিজ, ডিপ্লোমা-ইন-লাইভস্টক এবং ২ বছর মেয়াদি এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি), এইচ. এস. সি (ভোকেশনাল), ডিপ্লোমা-ইন-কমার্স ও সার্টিফিকেট-ইন-মেরিন ট্রেড কোর্স শিক্ষাক্রমে ভর্তি কার্যক্রম শুরু হবে। ভর্তি আবেদন অনলাইনে পূরণ করে ১৬০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।

এ বিষয়ে ওয়েবসাইট www.bteb.gov.bd ও www.btebadmission.gov.bd সহ সংশ্লিষ্ট সকল অধিদপ্তর প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিস্তারিত পাওয়া যাবে।

শেষ মুহূর্তে লিটনকে অস্ট্রেলিয়ায় পাঠানোর ব্যাখ্যা দিল বিসিবি
  • ০১ আগস্ট ২০২৬
বিদ্যালয়ের সম্পত্তিতে নির্মাণাধীন ভবনে ভাঙচুরের অভিযোগ যুবদ…
  • ০১ আগস্ট ২০২৬
এক দিনে হার্ট অ্যাটাকে না ফেরার দেশে ৩৩ বিসিএসের দুই স্বাস্…
  • ০১ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষায় উৎকর্ষ ও পেশাদারিত্ব: সময়ের অনিবার্য অপরিহার্…
  • ০১ আগস্ট ২০২৬
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ
  • ০১ আগস্ট ২০২৬
৬ আগস্ট শুরু ডিপ্লোমা পরীক্ষা, কেন্দ্রগুলোকে বোর্ডের জরুরি …
  • ০১ আগস্ট ২০২৬