কারিগরি শিক্ষাকে আরও কর্মমুখী করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

১৪ জুন ২০২৩, ০৬:৩০ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:১২ PM
ডা. দীপু মনি

ডা. দীপু মনি © সংগৃহীত

শিল্প-কারখানা ও ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী কারিগরি শিক্ষা নীতি, কারিকুলাম প্রণয়ন ও জব ম্যাচিং করে কারিগরি শিক্ষাকে আরও কর্মমুখী করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (১৪ জুন) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  

তিনি আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের কর্ম বাজারের উপযোগী করতে কারিগরি শিক্ষাকে সুলভ ও আকর্ষণীয় করার চেষ্টা করছে সরকার। দেশের প্রতিটি উপজেলায় কমপক্ষে একটি করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের বৃত্তিমূলক দক্ষতা দেওয়ার জন্য শিক্ষাক্রমে কারিগরি কোর্স অন্তর্ভুক্ত করা হচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের সাধারণ জনগণের কাছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রয়োজনীয়তা ও সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নের ভূমিকা তুলে ধরার পাশাপাশি এ শিক্ষা নিয়ে নিবিড়ভাবে কাজ করা সরকারি-বেসরকারি ও বিদেশি সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় বাড়াতে সরকার কাজ করে যাচ্ছে। সরকার কারিগরি শিক্ষার প্রসারে কার্যকর পরিকল্পনা ও কর্মসূচি নিয়ে অগ্রসর হচ্ছে। এর ফলে এ খাতে নারী শিক্ষার্থীদের সংখ্যা অনেক বেড়েছে।  

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান নাসরীন আফরোজ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. মহসিন।  

এর আগে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। শিক্ষামন্ত্রীর নেতৃত্বে র‌্যালিটি ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে যাত্রা শুরু করে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে গিয়ে শেষ হয়।  

সপ্তাহব্যাপি কর্মসূচীর অংশ হিসেবে ১৪ থেকে ১৮ জুন পর্যন্ত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৩ পালন করতে সারা দেশে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অভিভাবক সম্মেলন; কারিগরি মেলা আয়োজন; শিল্প-কারখানা ও প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক সই; জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে সেমিনার আয়োজনসহ নানা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। 

কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • ০১ আগস্ট ২০২৬
লন্ডনেও যাইনি, শিলংয়েও যাইনি, গুপ্ত বলেন কেন: গোলাম পরওয়ার
  • ০১ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ১০ আগস্ট পর্যন্ত
  • ০১ আগস্ট ২০২৬
মেয়ের হাতে পাটার নোড়ার আঘাতে প্রাণ গেল মায়ের
  • ০১ আগস্ট ২০২৬
দেশের প্রভাবশালী আলেমের শীর্ষে মামুনুল হক, তালিকায় আরও ৪ জন
  • ০১ আগস্ট ২০২৬
পপুলার ফার্মাসিউটিক্যালসে চাকরি, আবেদন ৮ আগস্ট পর্যন্ত
  • ০১ আগস্ট ২০২৬