স্থগিত হওয়া কারিগরি বোর্ডের পরীক্ষা ২৭ মে

১৬ মে ২০২৩, ০৪:০৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৯ AM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ছবি

ঘূর্ণিঝড় মোখার স্থগিত হওয়া কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা আগামী ২৭ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৬ মে) আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খান।

তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখার কারণে আমাদের একটি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। সেই পরীক্ষা আগামী ২৭ মে আয়োজন করা হবে। আমরা বিষয়টি আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডকে জানিয়েছি। খুব দ্রুতই এ বিষয়ে বোর্ডের ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করা হবে।

এদিকে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড ও মাদ্রাসা বোর্ডের স্থগিত হওয়া এসএসসি ও সমমান পরীক্ষা  আগামী ২৭ ও ২৮ মে আয়োজন করা হবে। সাধারণ বোর্ডগুলো আনুষ্ঠানিকভাবে পরীক্ষার তারিখ জানালেও মাদ্রাসা শিক্ষা বোর্ড পরীক্ষার তারিখ ঘোষণা করেনি।

জানতে চাইলে মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাে. কামাল উদ্দিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এসএসসি পরীক্ষার সাথেই দাখিলের স্থগিত পরীক্ষা আয়োজন করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চূড়ান্ত অনুমোদনের পর আগামীকালের মধ্যে এটি নোটিশ আকারে জানিয়ে দেওয়া হবে।

জানা গেছে, আগামী ২৭ মে কুমিল্লা, যশোর, বরিশাল ও চট্টগ্রাম বোর্ডের পদার্থ বিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আর ২৮ ফেব্রুয়ারি ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন এই বোর্ডগুলোতে গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা, সঙ্গীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রিড়া এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় মোখার কারণে রোববার ও সোমবারের চলমান (১৩ ও ১৪ মে) সব শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে জরুরি বিজ্ঞপ্তি জারি করে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় যুবক গ্রেপ্তার
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
হত্যার রাতে বাসাতেই ঘুমিয়েছিল তুহিন, বাসা থেকে ফোন উদ্ধারে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘গ্রেপ্তার হওয়া কিশোররা অপরাধচক্রের মতো, অপ্রতীমের সঙ্গে তা…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
সন্তানদের নিরাপত্তা নিয়ে কুবি অধ্যাপকের উদ্বেগ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
বদলির পর বেতন নিয়ে সমস্যায় পড়তে পারেন কারিগরি শিক্ষকরা
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে বাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২
  • ২০ সেপ্টেম্বর ২০২৬