কল এলেই বন্ধ হয়ে যায় মোবাইল ডাটা, জেনে নিন সহজ সমাধান

০৮ জুলাই ২০২৫, ১০:৫৭ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৯:৫৮ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গুরুত্বপূর্ণ অডিও-ভিডিও কল, অনলাইন মিটিং বা জরুরি ডেটা ট্রান্সফারের সময় হঠাৎ ফোনে কল এলে ইন্টারনেট বন্ধ হয়ে যায়— এমন অভিজ্ঞতা অনেকেই। বিশেষ করে যারা মোবাইল ডেটার ওপর নির্ভর করে কাজ করেন, তাদের জন্য এটি দারুণ বিরক্তিকর। তবে একটু খেয়াল করলেই এই সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। ফোনে থাকা VoLTE ফিচারটি চালু করলেই কলের সময়ও ইন্টারনেট স্বাভাবিকভাবে চলতে থাকে। অথচ অনেকেই জানেন না কীভাবে এই সেটিংস চালু করতে হয়।

Samsung বা OnePlus ফোন ব্যবহার করেন, তাদের জন্য VoLTE ফিচার চালু করার পদ্ধতি তুলে ধরা হলো:

১. মোবাইলের Settings অপশনে যান 
২. Connections অপশনে ক্লিক করুন 
৩. Mobile networks-এ প্রবেশ করুন 
৪. সেখানে দেখবেন VoLTE calls নামে অপশন আছে 
৫. সিম ১ ও সিম ২-এর জন্য আলাদাভাবে VoLTE অপশনটি চালু করতে হবে

এরপর মোবাইল ডেটা অন রেখে কল করলে ইন্টারনেট আর বন্ধ হবে না। আপনি চাইলে কলের সময়ও ফেসবুক, গুগল বা অন্য যে কোনো অ্যাপ ব্যবহার চালিয়ে যেতে পারবেন। OnePlus ফোন ব্যবহারকারীদের জন্য সব ফোনে VoLTE সেটিংস সরাসরি দৃশ্যমান নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনি যে সিম ব্যবহার করছেন, সে মোবাইল অপারেটরের হেল্পলাইন নম্বরে ফোন করে VoLTE সার্ভিস চালু করতে হবে। যেমন, কেউ যদি তার OnePlus ফোনে Airtel সিম ব্যবহার করেন, তাহলে তিনি Airtel হেল্পলাইনে ফোন করে VoLTE চালু করতে পারবেন। একবার এই সার্ভিস চালু হয়ে গেলে মোবাইল ডাটা বন্ধ না করে কল রিসিভ করা বা কল করা সম্ভব হবে।

Airtel থেকে পাঠানো এসএমএস-এ উল্লেখ থাকে:

VoLTE উপভোগ করতে হলে আপনার কাছে 4G সিম ও VoLTE সাপোর্টেড হ্যান্ডসেট থাকতে হবে

ফোনের Mobile Network Settings থেকে VoLTE অন করতে হবে

বিশেষ করে যারা অনলাইনভিত্তিক কাজে ব্যস্ত থাকেন, তাদের জন্য এটি হতে পারে একটি কার্যকরী সমাধান। তাই দেরি না করে এখনই আপনার ফোনের Settings এ গিয়ে এই গুরুত্বপূর্ণ ফিচারটি চালু করে নিন।

কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর নিয়োগ: দুই বিষয়ের বাংলা পরীক্ষা ১৫ নম্বরে
  • ১২ অক্টোবর ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন মাইলফলক ছুঁলেন লিটন
  • ১২ অক্টোবর ২০২৬
গ্রিসের এথেন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবক সিজা…
  • ১২ অক্টোবর ২০২৬