ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন নির্বাচন আজ

১৩ জানুয়ারি ২০২২, ০৯:১১ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১০টি অনুষদের ডিন নির্বাচন আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি)। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট ১৩টি অনুষদ রয়েছে। এর মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয় ১০ অনুষদে। বাকি তিন অনুষদ- শিক্ষা অনুষদ, চিকিৎসা অনুষদ এবং স্নাতকোত্তর চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা অনুষদে সরকারের পক্ষ থেকে ডিন মনোনীত করা হয়। আইন অনুযায়ী, ডিনরা দুটি একাডেমিক শিক্ষাবর্ষের জন্য নির্বাচিত হবেন।

আরও পড়ুন: মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ঢাবি ছাত্র মাসুদ

এবারের নির্বাচনে ১০টি অনুষদের মধ্যে ৮টি অনুষদের ডিন পদে আওয়ামীপন্থি শিক্ষকদের প্যানেল নীল দল ও বিএনপিপন্থি শিক্ষকদের প্যানেল সাদা দলের প্রতিদ্বন্দ্বিতা হবে বলে জানা গেছে। বাকি দুটি অনুষদে সাদা দলের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় নীল দলের প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন।

আরও পড়ুন: ছাত্রলীগের হল কমিটি দিতে জয়-লেখককে আল্টিমেটাম

তারা হলেন আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদে ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক মো. জিল্লুর রহমান এবং আইন অনুষদের আইন বিভাগের অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ।

নীল দলের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন যারা 

কলা অনুষদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আবদুল বাছির, সামাজিক বিজ্ঞান অনুষদের অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমান, ব্যবসায় শিক্ষা অনুষদের অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের অধ্যাপক মুহাম্মাদ আবদুল মঈন, বিজ্ঞান অনুষদের ফলিত গণিত বিভাগের অধ্যাপক আবদুস সামাদ, জীববিজ্ঞান অনুষদের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম মাহবুব হাসান, ফার্মেসি অনুষদের ফার্মেসি বিভাগের অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক হাফিজ মো. হাসান বাবু, চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের অধ্যাপক নিসার হোসেন।

সাদা দলের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন যারা

কলা অনুষদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, সামাজিক বিজ্ঞান অনুষদের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এস এম আমানউল্লাহ, ব্যবসায় শিক্ষা অনুষদের ফিন্যান্স বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান অনুষদের রসায়ন বিভাগের অধ্যাপক ইমরান কাইয়ুম, জীববিজ্ঞান অনুষদের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক আখতার হোসেন খান, ফার্মেসি অনুষদের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক মো. শাহ এমরান, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. হায়দার আলী এবং চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল রতন।

আরও পড়ুন: হামলার প্রতিবাদে সন্ধ্যায় কাওয়ালি আসর বসবে টিএসসিতে

নির্বাচন পরিচালনা করবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মমতাজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, করোনা সংক্রমণ বাড়লেও যথাসময়ে স্বাস্থ্যবিধি মেনে ডিন নির্বাচন অনুষ্ঠিত হবে।

চুরির প্রতিবাদ করায় সাতক্ষীরায় দুই শিক্ষককে মারধরের অভিযোগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যু…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর আয়নায় বিশ্ববিদ্যালয়ের মুখ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৪ শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করল বোর্ড, দেখ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আইন তার নিজস্ব গতিতে চলবে, কোনো পক্ষপাত নেই: আইনমন্ত্রী
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9