বিএড স্কেলের শর্ত শিথিল করে ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের দাবি

২০ আগস্ট ২০২৬, ০৭:৩৯ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বিএড স্কেল বা ১০ম গ্রেড পাওয়ার তারিখ থেকে নয়, বরং প্রথম এমপিওভুক্তির তারিখ থেকে ১০ বছর পূর্তিতে প্রথম উচ্চতর গ্রেড দেওয়ার দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের (বাবেশিকফো) যুগ্ম মহাসচিব মোহাম্মদ তোফায়েল সরকার এ দাবিতে শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন।

স্মারকলিপিতে বলা হয়েছে, বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী সহকারী শিক্ষকদের বিএড স্কেল বা ১০ম গ্রেড প্রাপ্তির তারিখ থেকে ১০ বছর পূর্ণ হলে প্রথম উচ্চতর গ্রেড দেওয়ার বিধান কার্যকর রয়েছে। এর ফলে অনেক শিক্ষক বিএড কোর্স সম্পন্ন করার আগে ৫ থেকে ৭ বছর বা তারও বেশি সময় সফলভাবে শিক্ষকতা করলেও ওই চাকরিকাল উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হচ্ছে না।

এতে মাঠপর্যায়ের সাধারণ শিক্ষকরা বৈষম্য ও আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।

স্মারকলিপিতে আরও দাবি করা হয়, এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষকদের ক্ষেত্রে প্রথম এমপিওভুক্তির তারিখ থেকে ১০ বছর চাকরি পূর্ণ হলে প্রথম উচ্চতর গ্রেড দেওয়া হচ্ছে। একই ধরনের শিক্ষাগত যোগ্যতা ও একই গ্রেডে নিয়োগপ্রাপ্ত হওয়া সত্ত্বেও স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের জন্য উচ্চতর গ্রেড প্রদানের ক্ষেত্রে ভিন্ন নীতি থাকায় শিক্ষক সমাজে বৈষম্য ও হতাশা সৃষ্টি হচ্ছে।

শিক্ষকদের দীর্ঘদিনের এ বৈষম্য দূর করা, মানসিক প্রশান্তি এবং পেশাগত মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বিএডের শর্ত শিথিল করে প্রথম এমপিওভুক্তির তারিখ থেকে ১০ বছর চাকরি পূর্ণ হওয়া সাপেক্ষে প্রথম উচ্চতর গ্রেড প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানিট্রাপ: রাজনীতির সর্বনাশা হাতিয়ার!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় স্কুলছাত্রী আহত, ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9