৬ দিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার চিন্তা, যা বললেন শিক্ষকনেতা আজীজি

৩১ মার্চ ২০২৬, ০২:৫৭ PM , আপডেট: ৩১ মার্চ ২০২৬, ০৩:০১ PM
দেলাওয়ার হোসেন আজীজি

দেলাওয়ার হোসেন আজীজি © সংগৃহীত

৬ দিন শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সরকারের খসড়া সিদ্ধান্তকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন শিক্ষকনেতা অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি। মঙ্গলবার (৩১ মার্চ) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। 

পোস্টে আজীজি লেখেন, ৬ দিন শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার  খসড়া সিদ্ধান্ত অযৌক্তিক। শিক্ষক আন্দোলনের কারণে যে ক্ষতি হয়েছে আমরা চারটি শনিবার বন্ধের দিনে ক্লাস নিয়ে সেই ক্ষতি কাটিয়ে উঠার চেষ্টা করেছি। 

অনলাইন ক্লাস প্রসঙ্গে তিনি লেখেন, অনলাইন ক্লাস বিশ্ববিদ্যালয় পর্যায়ে চালু করা যেতে পারে। কিন্ত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে অনলাইন ক্লাসের ফিডব্যাক অফলাইনের ২০% এর বেশি হবে না। অফলাইনে ক্লাস চালু রাখার চেষ্টা করতে হবে। 

এর আগে, আজ সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ৬ দিনের ক্লাস নেওয়ার পরিকল্পনার কথা জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশে জ্বালানি সাশ্রয়ে প্রধানমন্ত্রী নানা নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে এখন থেকে দেশের স্কুলগুলো পাঁচ দিনের পরিবর্তে সপ্তাহে ৬ দিন ক্লাস খোলা রেখে অন্তত অনলাইন এবং অফলাইন ক্লাস চালু রাখার চিন্তা রয়েছে। বিশেষ করে মেট্রোপলিটন এলাকাগুলোতে অনলাইন ভিত্তিক ক্লাস চালুর ব্যাপারে পরিকল্পনা রয়েছে। 

কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কর্মী ভিসা নিয়ে নতুন নির্দেশনা দিল যুক্তরাষ্ট্র
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9