আন্দোলনে নামছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তারা

২৯ অক্টোবর ২০২৫, ০৫:৫০ PM , আপডেট: ২৯ অক্টোবর ২০২৫, ০৬:০৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি সম্পাদিত

পদোন্নতির জন্য ডিপিসি, ৩৭ ব্যাচ পর্যন্ত যোগ্য সব কর্মকর্তার পদোন্নতির দাবিতে আন্দোলনে নামছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তারা। আগামীকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের আয়োজনে একই দিনে তিন কর্মসূচি পালন করবেন কর্মকর্তারা। আজ বুধবার (২৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ১২ বছর ধরে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাগণ পদোন্নতি থেকে বঞ্চিত রয়েছেন। অথচ এরই মধ্যে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৩৭তম ব্যাচ পর্যন্ত সকল কর্মকর্তা পদোন্নতির সকল যোগ্যতা অর্জন করেছেন। দীর্ঘদিন ধরে মন্ত্রণালয়ে পদোন্নতির জন্য কোন ডিপিসি অনুষ্ঠিত হচ্ছে না। অভিন্ন প্রতিযোগিতামূলক বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য ক্যাডারের কর্মকর্তাগণ ইতোমধ্যে পদোন্নতি পেয়েছেন। এই অযৌক্তিক বৈষম্যের প্রতিবাদে নির্ধারিত সময় মোতাবেক তদের কর্মসূচি চলামান থাকবে।

আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ১৩ ডিসেম্বর

ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করবে আন্দোলনকারী কর্মকর্তারা। একই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন ও বেলা সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন করবেন তারা। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‌দেশের বিভিন্ন জেলা থেকে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের বিভিন্ন ব্যাচের (৩২তম থেকে ৪৩তম) পদোন্নতি বঞ্চিত প্রভাষকগণ এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। কর্মসূচিতে পদোন্নতি বঞ্চিত শিক্ষকগণ তাদের ন্যায্য অধিকার আদায়ের প্রত্যয়ে ঐক্যবদ্ধভাবে অবস্থান গ্রহণ করবেন এবং প্রয়োজনে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9