প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ নিয়ে ‘জটিলতা’ কেটেছে, জড়ো হচ্ছেন শহীদ মিনারে

৩০ আগস্ট ২০২৫, ০৮:৫৪ AM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ PM
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আসছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আসছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা © সংগৃহীত

১১তম গ্রেডে বেতনসহ তিন দফা আদায়ে মহাসমাবেশে অংশ নিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আসছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আজ শুক্রবার (২৯ আগস্ট) ভোর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন তারা। এ কর্মসূচি ঘিরে কিছু সমস্যা তৈরি হলেও তা সমাধান হয়েছে বলে জানিয়েছেন ‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’র অন্যতম নেতা ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মোহাম্মদ শামছুদ্দীন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‌‘সমাবেশ যথাসময়েই হবে। কিছু সমস্যা ও জটিলতা তৈরি হয়েছিল, সেগুলোর সমাধান হয়েছে। অনেক স্থান থেকে শিক্ষকদের আসতে বাধা দেওয়া হয়েছে। আমরা প্রশাসনকে জানিয়েছি, শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করব। যারা শহীদ মিনারে আসতে পারবেন, তাদের নিয়েই সমাবেশ হবে।’

আরও পড়ুন: সংঘর্ষ-সহিংসতার ঘটনায় বিবৃতি দিল সেনাবাহিনী

আজ শনিবার সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের এ মহাসমাবেশ শুরু হবে। প্রাথমিক শিক্ষকদের ছয়টি পৃথক সংগঠনের মোর্চা ‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এ কর্মসূচির ডাক দিয়েছে। এতে দেশের ৬৪ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেবেন।

শিক্ষকদের দাবিগুলো হলো—প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে এন্ট্রি পদে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন-ভাতা দেওয়া, শতভাগ শিক্ষককে পদোন্নতি এবং ১০ ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9