কাল আন্দোলনে নামছেন প্রাথমিকের শিক্ষকরা

২৯ আগস্ট ২০২৫, ০৮:২৪ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৭ AM
প্রাথমিকের শিক্ষকদের আন্দোলন

প্রাথমিকের শিক্ষকদের আন্দোলন © ফাইল ছবি

সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতনসহ ৩ দফা আদায়ে মহাসমাবেশের ডাক দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আগামীকাল শনিবার (৩০ আগস্ট) সকাল ৯টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এ মহাসমাবেশ শুরু হবে।

প্রাথমিক শিক্ষকদের ৬টি পৃথক সংগঠনের মোর্চা ‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এই মহাসমাবেশের ডাক দিয়েছে। এতে দেশের ৬৪ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেবেন।

শিক্ষকদের এ মহাসমাবেশে বিএনপি, জামায়াত, এনসিপি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। ঐক্য পরিষদের অন্যতম নেতা ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘সরকারকে আমরা একটি সময়সীমা বেঁধে দিয়েছিলাম। সে সময় পার হলেও আমাদের দাবি-দাওয়া পূরণে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।

এজন্য আমরা ৩০ আগস্ট ঢাকায় মহাসমাবেশ করব। কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ৯টা থেকে আমাদের সমাবেশ শুরু হবে। সমাবেশ করার জন্য আমরা অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে আবেদন দিয়েছি। এ সমাবেশে সারা দেশের প্রাথমিকের শিক্ষকরা অংশ নেবেন। আশা করি, এক লাখেরও বেশি শিক্ষক দাবি আদায়ে এ সমাবেশে অংশ নেবেন।’

শিক্ষকদের দাবিগুলো হলো—প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে এন্ট্রি পদে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন-ভাতা দেওয়া, শতভাগ শিক্ষককে পদোন্নতি এবং ১০ ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।

 

কুয়েট ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা 
  • ২৫ আগস্ট ২০২৬
র‍্যাগিংয়ের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থীকে…
  • ২৫ আগস্ট ২০২৬
‘দাদা, পানি দাও, আমি ঘটনা ঘটাই ফেলছি, আমি তো মার্ডার করছি’
  • ২৫ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দেবে ‘উপায়’, আবেদন ৩ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৫ আগস্ট ২০২৬
সার বিক্রি নিয়ে নতুন নির্দেশনা দিল সরকার 
  • ২৫ আগস্ট ২০২৬
সিটি ইউনিভার্সিটিতে দিনব্যাপী ‘গেটওয়ে টু গ্লোবাল অপারচুনিট…
  • ২৫ আগস্ট ২০২৬