ইন্দোনেশিয়ায় প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল বাংলাদেশি শিক্ষার্থী

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থী এম এ সায়েম প্রিয়ন্ত

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থী এম এ সায়েম প্রিয়ন্ত © টিডিসি ফটো

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির (ইংরেজি ভার্সন) শিক্ষার্থী এম. এ. সায়েম প্রিয়ন্ত ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবন ও প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতায় প্লাটিনাম অ্যাওয়ার্ড (স্বর্ণপদক) অর্জন করেছে।

শনিবার (৬ জুন) সকালে জাকার্তা স্টেট ইউনিভার্সিটির একটি মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস রেক্টর (কো-অপারেশন অ্যান্ড বিজনেস) ড. অ্যান্ডি হাদিয়ান্তো।

প্রিয়ন্ত দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতা— ‘ইন্টারন্যাশনাল ইনভেনশন এন্ড ইনোভেশন কম্পিটিশন’ এবং ‘ইনোভেশন ওয়ার্ল্ড  কাপ’ এ অংশ নিয়ে এ কৃতিত্ব অর্জন করেন।

আরো পড়ুন: ঢাবির সাবেক শিক্ষার্থী নুরুন্নাহার যেভাবে এভারেস্ট জয় করলেন

এর আগে ৪ ও ৫ জুন অনুষ্ঠিত দুই দিনব্যাপী প্রদর্শনীতে বিশ্বের ১৭টি দেশের ৪৭০টি দল তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। এসব প্রকল্পের মধ্য থেকে সেরা উদ্ভাবনী ও বৈজ্ঞানিক সৃষ্টির জন্য ৩০টি দলকে নির্বাচিত করা হয়। প্রিয়ন্তের দল সেই নির্বাচিত সেরা দলগুলোর অন্যতম হিসেবে প্লাটিনাম অ্যাওয়ার্ড অর্জন করে।

জানা যায়, প্রিয়ন্তের বাবা মো. ওমর ফারুক অভি মতলব উত্তর সুজাতপুর ডিগ্রি কলেজের শিক্ষক এবং মা সালমা আক্তার মতলব দক্ষিণ উপজেলার পশ্চিম নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সন্তানের এ সাফল্যে তারা আনন্দিত ও গর্বিত। তারা সকলের কাছে দোয়া চেয়েছেন এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

প্রিয়ন্তের এ অর্জনে কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা এবং জাপান প্রবাসী বেলায়েত হোসেন জুলহাস প্রশংসা ও শুভকামনা জানিয়েছেন। এছাড়া অধ্যক্ষ মো. জাকির হোসেন কামাল বলেন, ‘কেএফটি কলেজিয়েট স্কুল শিক্ষার্থীদের উদ্ভাবনী ও সৃজনশীল কর্মকাণ্ডে প্রশিক্ষণ প্রদানসহ সর্বাত্মক সহযোগিতা করে থাকে। প্রিয়ন্তের এ অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করে নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।’

চ্যাটজিপিটি দিয়ে ‘ভুয়া সাক্ষী-পুলিশি বক্তব্য’ বানিয়ে আদালতে…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় থানার কাছে যুবককে গুলি করে হত্যা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক নিয়োগ, বেতন আলোচনা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত ৩০ শিক্ষক-কর্মচারীকে ফেরত দিতে হবে ১০ কোটি টাকা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9