আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফাইনালে পাবিপ্রবির তিন শিক্ষার্থী

১৬ জুন ২০২৫, ০৫:০৩ PM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৮:২৫ PM
মাহমুদুল হাসান বাপ্পি, নাইমুর রহমান ও কর্ণেল আহমেদ রাহুল (বাম থেকে)

মাহমুদুল হাসান বাপ্পি, নাইমুর রহমান ও কর্ণেল আহমেদ রাহুল (বাম থেকে) © সংগৃহীত

আন্তর্জাতিক পর্যায়ের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক উদ্ভাবনী প্রতিযোগিতা IEEE YESIST 12–2025–এ গৌরবময় সাফল্য অর্জন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) তিন শিক্ষার্থী। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান বাপ্পি, নাইমুর রহমান ও কর্ণেল আহমেদ রাহুল মালয়েশিয়ায় অনুষ্ঠেয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।

বিশ্বের এক হাজারের বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতার ফাইনাল আগামী ২৩ ও ২৪ আগস্ট মালয়েশিয়ার কেবাংসান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় পাবিপ্রবির শিক্ষার্থীরা 'ইন্টেলিজেন্স সেফগার্ড' শীর্ষক একটি এআই-ভিত্তিক প্রজেক্ট উপস্থাপন করেন। এটি একটি স্মার্ট ক্রাইম ডিটেকশন অ্যান্ড ইমার্জেন্সি রেসপন্স সিস্টেম, যা মানুষের কণ্ঠ, ছবি, ভিডিও ও যানবাহনের নম্বর প্লেট শনাক্ত করতে সক্ষম। বিচারকমণ্ডলী প্রজেক্টটি বিশেষ বিভাগে উত্তীর্ণ ঘোষণা করে ফাইনালের জন্য নির্বাচিত করেন।

প্রজেক্টটির তত্ত্বাবধানে ছিলেন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক লিটন চন্দ্র পাল। তিনি জানান, “এই অত্যাধুনিক প্রযুক্তি অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই প্রযুক্তি ব্যবহার করে তাৎক্ষণিকভাবে সমস্যার উৎস চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে পারবে। এর বাস্তবায়ন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।”

তিন শিক্ষার্থীর এই কৃতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল, উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তাঁরা বলেন, “এই অর্জন পাবিপ্রবির জন্য গর্বের। শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী দক্ষতা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। এ সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

পাবিপ্রবির তিন শিক্ষার্থীর এই অর্জন বিশ্ববিদ্যালয় তথা দেশের তরুণ উদ্ভাবনপ্রিয় শিক্ষার্থীদের সামনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিল—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9