বিনামূল্যে কোর্স করার সুযোগ দিচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

৩০ আগস্ট ২০২০, ১০:২১ PM

© ফাইল ফটো

আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ইচ্ছা করলেই পড়তে পারবেন যে কেউ। এজন্য পকেট থেকে খসবে না এক কানাকড়িও। করোনা পরিস্থিতিতে বিশ্বজুড়ে ঘরবন্দী শিক্ষার্থীদের অনলাইন কোর্সের মাধ্যমে এ সুযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয়টি। বিভিন্ন বিষয়ের ৫৫টি কোর্স অনলাইনে পড়ার সুযোগ দিচ্ছে তারা।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অনলাইন কোর্সগুলোর মধ্যে রয়েছে- কম্পিউটার সায়েন্স, হেলথ অ্যান্ড মেডিসিন, ম্যাথামেটিকস, প্রোগ্রামিং, এডুকেশন অ্যান্ড ট্রেইনিং, আইটি অ্যান্ড ডেভেলপমেন্ট, বিজনেস, ডেটা সায়েন্স, হিউম্যানিটিজ, কম্পিউটার সায়েন্স, সোশ্যাল সায়েন্স-সংক্রান্ত নানা বিষয়। কোর্সগুলোর সময়সীমা ৪ থেকে ১৫ সপ্তাহের। কারিকুলাম তৈরি করেছেন হার্ভার্ডের শিক্ষকরা।

কৃত্রিম বৃদ্ধিমত্তা ও মেশিন লার্নিংয়ের এই যুগে ১৪টি অনলাইন কোর্স করাচ্ছে হার্ভার্ড ডেটা সায়েন্স বিভাগ। তথ্যপ্রযুক্তিবিষয়ক পাঠ্যক্রমগুলোতে টু-ডি এবং থ্রি-ডি গেম ডেভেলপমেন্ট থেকে বিভিন্ন ওয়েব ও মোবাইল অ্যাপের প্রযুক্তি শেখার ব্যবস্থা রয়েছে।

এছাড়া বিজনেস বিভাগে ইমার্জিং ইকোনমিকস, কন্ট্রাক্ট ল এবং অ্যাকাউন্টিং ও ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট বিষয়ে তিনটি প্রাথমিক কোর্স, করোনাভাইরাস মহামারির পরিপ্রেক্ষিতে অন্য মহামারি-সংক্রান্ত কোর্স করাচ্ছে হার্ভার্ডের হেলথ অ্যান্ড মেডিসিন বিভাগ। পড়া যাবে ম্যালেরিয়া নিয়েও।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ফ্রি অনলাইন কোর্সের জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন।

জাইমা রহমান চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন
  • ২২ মার্চ ২০২৬
‘ঈদের নতুন জামা লুকিয়ে রাখতাম’
  • ২২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
  • ২২ মার্চ ২০২৬
ব্যক্তিগত জীবন বাদ দিয়ে হলেও শিক্ষায় মনোনিবেশ করতে হবে আমাক…
  • ২২ মার্চ ২০২৬
বিরক্ত হয়ে অনেকে সাংবাদিক পরিচয় দিতে লজ্জা পান: তথ্যমন্ত্রী
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ, ব্যবস্থা নিতে পুলিশকে আলটিমেটাম
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence