বিডিএসএ-ইউএনডির সভাপতি সিনা ইবনে আহমেদ, সম্পাদক সালাহউদ্দিন

২৮ আগস্ট ২০২২, ১১:১৬ PM
সিনা ইবনে আহমেদ ও মুহাম্মাদ সালাহউদ্দিন

সিনা ইবনে আহমেদ ও মুহাম্মাদ সালাহউদ্দিন © টিডিসি ফটো

বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশন ইউনিভার্সিটি অব নর্থ ডাকোটার (বিডিএসএ-ইউএনডি) নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার গ্রান্ড ফোরক্সের লিংকন পার্কে ২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়টিতে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়।

কমিটিতে সভাপতি হয়েছেন সিনা ইবনে আহমেদ ও সাধারণ সম্পাদক হয়েছেন মুহাম্মাদ সালাহউদ্দিন। কমিটির সহ-সভাপতি পদে আছেন রাহাত আহমেদ এবং কোষাধ্যক্ষ পদে রেদওয়ানুল ইসলাম দায়িত্ব পালন করবেন। এই কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তৌফিক মাহমুদ।

আরও পড়ুন: ইউনিভার্সিটি অব নর্থ ডাকোটায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

এছাড়াও আজকের অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী কমিটির উপদেষ্টা ড. মো. ​মুশফিকুর রহমান, সভাপতি (ভারপ্রাপ্ত) সুদীপ সাহা, সাধারণ সম্পাদক মুসাব্বির তালুকদার প্রমুখ।

চলতি বছরে এসএসসি ফল প্রকাশে ভাঙছে ২০ বছরের রেকর্ড
  • ১০ আগস্ট ২০২৬
গাজা নিয়ে ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান ইসরায়েলের…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফল প্রকাশ সকাল ১০টায়, জানা যাবে তিন উপায়ে
  • ১০ আগস্ট ২০২৬
অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় জানালেন মেসি
  • ১০ আগস্ট ২০২৬
মগবাজারে দুই মোটরসাইকেল ও এক অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপ…
  • ১০ আগস্ট ২০২৬
ঢাকাসহ দেশের যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ
  • ১০ আগস্ট ২০২৬