ভর্তিচ্ছুদের ফুল ও কলম দিয়ে শুভেচ্ছা জানালেন জবি ছাত্রদল

২০ আগস্ট ২০২২, ০৪:২৭ PM
ভর্তিচ্ছুদের ফুল ও কলম দিয়ে শুভেচ্ছা জানালেন জবি ছাত্রদল

ভর্তিচ্ছুদের ফুল ও কলম দিয়ে শুভেচ্ছা জানালেন জবি ছাত্রদল © টিডিসি ফটো

২২ টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা ‘সি’ ইউনিটের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার। পরীক্ষা শেষে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জবি ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় শিক্ষার্থীদের ছাত্রদলের পতাকাতলে আসার আহ্বানও জানান তারা। শনিবার (২০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাখারিবাজার সংলগ্ন গেটে এ শুভেচ্ছা জানান তারা। 

এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো: আসাদুজ্জামান আসলাম, সাধারণ সম্পাদক এ এম সুজন মোল্লা, সিনিয়র সহ সভাপতি ইব্রাহিম কবির মিঠু, সিনিয়র যুগ্ম সম্পাদক  মেহেদী হাসান হিমেল, সাংগঠনিক সম্পাদক সামছুল আরেফিন সহ আরো নেতাকর্মী। 

এবিষয়ে জবি ছাত্রদলের সাধারণ সম্পাদক এ এম সুজন মোল্লা বলেন, ছাত্রদল মেধাবীদের ছাত্রসংগঠন। নির্যাতিত- নিপিড়ীত ছাত্রদের পাশে থাকার সংগঠন। তাই নবাগত শিক্ষার্থীদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের পক্ষ থেকে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রদলের পতাকাতলে  আহবান জানিয়ে ফুল ও কলম দিয়ে শুভেচ্ছা জানিয়েছি।

৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান 
  • ০১ অক্টোবর ২০২৬
চাকসু আর চাকসু নাই, এটা শিবিরসুতে পরিণত হয়ে গেছে: চবি ছাত্র…
  • ০১ অক্টোবর ২০২৬
বই পড়ার অভ্যাসে কমতে পারে একাকিত্ব, ভালো থাকতে পারে মস্তিষ্…
  • ০১ অক্টোবর ২০২৬
ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে কোরিয়ান লিট ফেস্ট, তারিখ …
  • ০১ অক্টোবর ২০২৬