বুয়েটকে জঙ্গিমুক্ত করা সময়ের দাবি: ছাত্রলীগ সভাপতি

১৫ আগস্ট ২০২২, ১২:০৫ AM
আল নাহিয়ান খান জয়

আল নাহিয়ান খান জয় © ফাইল ফটো

ছাত্র রাজনীতি বন্ধের কারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে জঙ্গীরা তৎপর হয়ে উঠেছে। তাই রাজনীতি চালু করে বুয়েটকে জঙ্গীমুক্ত করা এখন সময়ের দাবি।

রবিবার (১৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আয়োজিত এক সমাবেশ এ কথা বলেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়।

বুয়েয় প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ছাত্র রাজনীতি বন্ধ করে আপনারা কি বোঝাতে চান? আপনারা কি জঙ্গী দমন করতে পারবেন? পারবেন না। এটি আপনাদের জন্য অশনিসংকেত। এই জঙ্গীরা প্রথমে আপনাদেরই হত্যা করবে। আপনাদেরকে আবারও বিবেচনা করতে বলবো বুয়েটে ছাত্র রাজনীতি চালু করে বুয়েটিকে জঙ্গী মুক্ত করুন।

জয় বলেন, বুয়েট ক্যাম্পাসে পাকিস্তানি প্রেতাত্মাদের চিহ্নিত করা হবে। তাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখা হবে। আমি বুয়েট প্রশাসন এবং গোয়েন্দাদের অনুরোধ করবো যারা বঙ্গবন্ধুর শোকের অনুষ্ঠান বানচাল করার চেষ্টা করছে তাদের খুঁজে বের করুন।

বুয়েটে বিক্ষোভকারীদের জামাত-শিবির আখ্যা দিয়ে ছাত্রলীগ সভাপতি আরও বলেন, বুয়েটের সাবেক নেতারা দেশের জন্য কাজ করছেন। কিন্তু তাদের বাধা দিয়ে কি বেয়াদবিটাই না করল। তাদের থেকে ভালো কিছু আশা করা যায় না। জাতির পিতা বাংলাদেশকে সৃষ্টি করেছে। তাকে নিয়ে যারা ন্যাক্কারজনক ঘটনা ঘটাবে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে।

৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান 
  • ০১ অক্টোবর ২০২৬
চাকসু আর চাকসু নাই, এটা শিবিরসুতে পরিণত হয়ে গেছে: চবি ছাত্র…
  • ০১ অক্টোবর ২০২৬
বই পড়ার অভ্যাসে কমতে পারে একাকিত্ব, ভালো থাকতে পারে মস্তিষ্…
  • ০১ অক্টোবর ২০২৬
ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে কোরিয়ান লিট ফেস্ট, তারিখ …
  • ০১ অক্টোবর ২০২৬