শিক্ষার্থীদের হাতে অস্ত্র-মাদক দেন জিয়া, শেখ হাসিনা খাতা-কলম: জয়

১২ আগস্ট ২০২২, ০৯:০৮ PM
আল নাহিয়ান খান জয়

আল নাহিয়ান খান জয় © ফাইল ছবি

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, জিয়াউর রহমান তার অবৈধ ক্ষমতাকে দখলে রাখার জন্য একটি রাজনৈতিক দল গঠন করেন। পরে তিনি শিক্ষার্থীদের হাতে অস্ত্র-মাদক তুলে দেন। অন্যদিকে শেখ হাসিনা শিক্ষার্থীদের মাঝে, ছাত্রলীগের কর্মীদের হাতে বই-খাতা-কলম তুলে দিয়েছেন।

শুক্রবার (১২ আগস্ট) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের মাঠে হল শাখা ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আল নাহিয়ান খান জয় অভিযোগ করে বলেন, ওই খুনি জিয়ার হাত ধরে ধারাবাহিকভাবে তারই স্ত্রী খালেদা জিয়া একই পথে হেঁটেছেন। জিয়া জাতির পিতাকে হত্যার মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন আর পরবর্তীতে তার স্ত্রী ও ছেলে শেখ হাসিনাকে বারবার হত্যা চেষ্টা করেছেন।

আরও পড়ুন: ছাত্রলীগ নেতার চাপ, প্যাডে স্বাক্ষর দিয়ে নিখোঁজ হন কুবির তারেক

হল ছাত্রলীগের সভাপতি কামাল উদ্দিন রানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, প্রধান আলোচক আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, বিশেষ আলোচক হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রহিম উপস্থিত ছিলেন। 

জয় বলেন, আমরা সবাই জানি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকান্ডের প্রধান মাস্টারমাইন্ড ছিল জিয়াউর রহমান। এই খুনি জিয়া শুধু জাতির পিতাকে হত্যারই মাস্টারমাইন্ড ছিল না বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের প্রত্যেকটি সদস্যকে হত্যার প্রধান মাস্টারমাইন্ড ছিলেন। আল্লাহর অশেষ রহমতে সেদিন শেখ হাসিনা ও শেখ রেহানা বেঁচে গিয়েছিলেন।

বাংলাদেশিদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার 
  • ২৩ জুন ২০২৬
মার্কেট নির্মাণ করছে, তাই চাঁদা দিতে হবে—ব্যবসায়ীকে তুলে নি…
  • ২৩ জুন ২০২৬
দুই-তৃতীয়াংশ আসন কীভাবে পেয়েছেন, রাষ্ট্রীয় সাক্ষী পাওয়া গেছ…
  • ২৩ জুন ২০২৬
ক্ষতিকর স্যালাইন উৎপাদনকারী ২ কারখানাকে জরিমানা ও সিলগালা
  • ২৩ জুন ২০২৬
রাতে চীনের উদ্দেশ্যে রওনা হবেন দুই মন্ত্রী
  • ২৩ জুন ২০২৬
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডাটাবেজ তৈরি করল বাংল…
  • ২৩ জুন ২০২৬