১০ বছর পর আংশিক কমিটি পেল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

৩০ জুলাই ২০২২, ০২:৩০ PM
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও ছাত্রলীগ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও ছাত্রলীগ © সংগৃহীত

আগামী এক বছরের জন্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২০ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আশিকুর রহমানকে সভাপতি ও মো. এমদাদুল হোসেনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। প্রায় ১০ বছর পর বিশ্ববিদ্যালয়টিতে ছাত্রলীগের কমিটি দেওয়া হয়েছে।

আজ শনিবার দুপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটির ঘোষণা দেওয়া হয়।

কমিটিতে ৮ জনকে সহ-সভাপতির পদ দেওয়া হয়েছে। তারা হলেন শরীফ হোসেন, বিশ্বজিৎ দাশগুপ্ত, এ কে এম কামরুজ্জামান, মহতাসিম বিল্লাহ, সাব্বির মোল্লা, শরিফুল ইসলাম, ফকরুল ইসলাম ও রিয়াজুল ইসলাম। চারজন যুগ্ম সাধারণ সম্পাদক হলেন প্রান্ত ইসলাম, তফিকুর রহমান, সরোয়ার জাহান ও জুনায়েদ আহমেদ। ছয়জন সাংগঠনিক সম্পাদক হলেন খন্দকার মো. সাঈদ, আরমান হোসেন, মোশারফ হোসেন, আকাশ ভূঁইয়া, আবদুল্লাহ আল মিজান ও আবদুল্লাহ আল বাকি।

গত বছরের ২০ নভেম্বর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। এর আগে ২০১২ সালের ৬ ডিসেম্বর শামীম মোল্লাকে সভাপতি ও ঋত্বিক দেবকে সাধারণ সম্পাদক করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিল। এরপর আর কমিটি হয়নি।

৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান 
  • ০১ অক্টোবর ২০২৬
চাকসু আর চাকসু নাই, এটা শিবিরসুতে পরিণত হয়ে গেছে: চবি ছাত্র…
  • ০১ অক্টোবর ২০২৬
বই পড়ার অভ্যাসে কমতে পারে একাকিত্ব, ভালো থাকতে পারে মস্তিষ্…
  • ০১ অক্টোবর ২০২৬
ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে কোরিয়ান লিট ফেস্ট, তারিখ …
  • ০১ অক্টোবর ২০২৬