মাদকের বিরুদ্ধে নেমেছে ইবি ছাত্রলীগ

২৫ জুলাই ২০২২, ০৯:৫৩ PM
মাদকের বিরুদ্ধে ইবি ছাত্রলীগের বিক্ষোভ

মাদকের বিরুদ্ধে ইবি ছাত্রলীগের বিক্ষোভ © টিডিসি ফটো

মাদকবিরোধী বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যলয় (ইবি) শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। সোমবার (২৫ জুলাই) দুপুর দেড়টায় মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে এ মিছিল বের করেন তারা। ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে মিছিলটি শুরু হয়। ক্যাম্পাসস্থ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে মিলিত হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা ফয়সাল সিদ্দিকী আরাফাতের কর্মীরা এ মিছিলের আয়োজন করে। এসময় ‘মাদকের আস্তানা ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও’ ‘চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে'সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

এ সময় ছাত্রলীগ নেতা বিপুল হোসাইন খান, মুন্সী কামরুল ইসলাম অনিক, ইশতিয়াক শাওন, তুষার, রানা, সাব্বিরসহ প্রায় শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মাদকাসক্তদের অভায়শ্রম ইসলামী বিশ্ববিদ্যালয়

এর আগে গত রবিবার (২৪ জুলাই) রাত ৮টায়ও মাদকবিরোধী মিছিল করে শাখা ছাত্রলীগের একাংশ। বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। 

এ মিছিলে উপস্থিত ছিলেন জোবায়ের রহমান, কাজী সালমান সাকিব, নিশাত সরকার বাঁধন, আরিফুল ইসলাম, রাকিব শাহরিয়ার নিশাত সহ প্রায় অর্ধশত নেতাকর্মী। তারা অধিকাংশ মিজানুর রহমান লালনের অনুসারী বলে জানা গেছে।

মেধাক্রমে নবম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই ইমতিয়াজ, বললেন—…
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
মাউশির অধীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে ফিক্সেশন করতে ত…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬