সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে মামলা, ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

২৩ জুলাই ২০২২, ১২:৪৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল © টিডিসি ফটো

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের বিরুদ্ধে মামলা দায়ের ও হয়রানি বন্ধ এবং সব বন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা শাখা ছাত্রদল এ কর্মসূচি পালন করে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন মামলাটি দায়ের করেছেন। 

আজ শনিবার (২৩ জুলাই) সকাল ১০টায় মিছিলটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রদক্ষিণ করে বকশীবাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় শাখার আহ্বায়ক আক্তার হোসেন বলেন, ছাত্রদল দেশের তরে সদা জাগ্রত, যেখানেই অন্যায় দেখে সেখানেই প্রতিবাদী ভূমিকায় অবতীর্ণ হয়। ছাত্রদলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে, হয়রানি করে কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে দূরে সরানো যাবে না।

বিক্ষোভ মিছিলে আরও অংশ নেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব আমান উল্লাহ আমান, যুগ্ম আহ্বায়ক শাফি ইসলাম, নাছিরউদ্দীন নাছির, জহিরউদ্দীন আহমেদ,খোরশেদ আলম সোহেল,এইচ এম আবু জাফর, শাহজাহান শাওন, সজীব মজুমদার,শাফি ইসলাম, ওয়ালিউর রহমান জনি, জিহাদুল ইসলাম রঞ্জু, শরীফুল ইসলাম প্রধান, মোস্তাফিজুর রহমান, আবুল বাসার,আরিফুল ইসলাম আরিফ, হাসানুর রহমান, শামসুল হুদা সুজন, জসিম উদ্দিন, বায়জিদ হোসেন, ফারুক হোসেন, মশিউর রহমান সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২১ জুলাই) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মান্নাফিকে উদ্দেশ্য করে অশালীন ও মানহানিকর বক্তব্যের অভিযোগ এনে পল্টন মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এক নম্বর আসামি করে নয়জনের নাম উল্লেখ করা হয়েছে।

আরো পড়ুন: চবি ছাত্রী হেনস্তায় সরাসরি জড়িত ৬ জন কারা— জানাল র‌্যাব

বাকি আসামিরা হলেন- যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদল সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবন, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক পাভেল সিকদার, যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী রবিন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম ও সদস্য সচিব রফিকুল আলম মজনু।

শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
সরকারি মেডিকেলে আর মাইগ্রেশন নয়, বেসরকারির বিষয়ে যা জানা যা…
  • ৩১ মার্চ ২০২৬
ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল
  • ৩১ মার্চ ২০২৬
অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন সারজিস আলম
  • ৩১ মার্চ ২০২৬
মার্কিন যুদ্ধবিমানকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ই…
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বের সবচেয়ে বেশি সরকারি ছুটির তালিকায় বাংলাদেশ দ্বিতীয়
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence