‘শিষ্টাচার জিনিসটি আওয়ামী লীগের ডিকশনারিতে নেই’

১৮ জুলাই ২০২২, ০৫:৪৭ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়  ছাত্রদল শাখা

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখা © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক  সুলতান আহমেদ রাহী বলেন, ‘শিষ্টাচার জিনিসটি আওয়ামী লীগের ডিকশনারিতে নেই। মান্নাফী যদি তার ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রত্যাহার না করে দেশবাসী ও দেশনায়ক তারেক রহমানের কাছে ক্ষমা না চান, তাহলে রাবি ছাত্রদল এর জবাব রাজপথে দেবে।‘

সোমবার (১৮ জুলাই) বেলা সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন অক্ট্রয় মোড়ে অনুষ্ঠিত এক সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতার ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এসব কথা বলেন তিনি। 

এর আগে, বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন কাজল মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে অক্ট্রয় মোড়ে শেষ করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। 

এসময় মিছিলে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সর্দার রাশেদ আলী, যুগ্ম আহ্বায়ক সর্দার জহুরুল, মেহেদী হাসান, শফিকুল ইসলাম, আহসান হাবীব, শাকিলুর রহমান সোহাগ, মাহমুদুল মিঠু, জহির শাওন, আ. লতিব সম্রাট, মারুফ হোসেন, আহবায়ক সদস্য নাফিউল ইসলাম জীবন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা হুমায়ুন হাবীব হিরন, মতিহার দক্ষিণ থানা ছাত্রদলের সদস্য সচিব পিয়ারুল ইসলাম পিয়াল সহ রাবি ছাত্রদলের বিভিন্ন হল ও অনুষদের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, রবিবার জাতীয় প্রেসক্লাবের এক সমাবেশে আবু আহমেদ মান্নাফি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কুলাঙ্গার সম্বোধন করে তাকে দেশে আসতে না দেয়ার কথা বলেন। এছাড়া বিদেশে বসে সে বঙ্গবন্ধুর নাম ধরে ডাকে। তাই সে দেশে আসলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তার জিহ্বা কেটে নেবে বলে সমাবেশ বক্তব্য দেন।

মেধাক্রমে নবম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই ইমতিয়াজ, বললেন—…
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
মাউশির অধীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে ফিক্সেশন করতে ত…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬