মান্নাফির কুশপুত্তলিকা দাহ করলো ছাত্রদল

১৮ জুলাই ২০২২, ১২:৩৩ AM
কুশপুত্তলিকা দাহ

কুশপুত্তলিকা দাহ © টিডিসি ফটো

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসলে জিহবা কেটে নেওয়ার কথা বলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফির কুশপুত্তলিকা দাহ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

রবিবার (১৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের সামনে এ কুশপুত্তলিকা দাহ করে তারা।

এর আগে রবিবার জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশে আবু আহমেদ মান্নাফি বলেন, তারেক রহমান একজন কুলাঙ্গার। সে বিদেশে বসে বঙ্গবন্ধুর নাম ধরে ডাকে। তাকে কখনো দেশে আসতে দেওয়া হবে না। সে দেশে আসলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তার জিভ কেটে নেবে। এই ঘটনার প্রতিবাদে জবি ছাত্রদল রায়সাহেব বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের সামনে তার কুশপুত্তলিকা দাহ করে।

এ সময় জবি ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান আসলাম, সাধারণ সম্পাদক সুজন মোল্লাসহ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মেধাক্রমে নবম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই ইমতিয়াজ, বললেন—…
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
মাউশির অধীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে ফিক্সেশন করতে ত…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬