ভর্তিচ্ছুদের সহায়তা দিতে ক্যাম্পাসে যাবে ছাত্রদল, হামলার আশঙ্কা

০২ জুন ২০২২, ০৯:৫৯ PM
ছাত্রদল লোগো

ছাত্রদল লোগো © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সহায়তা করতে ক্যাম্পাসে যাবে ছাত্রদল। তবে ক্যাম্পাসে গেলে ছাত্রলীগের হামলার আশঙ্কা করছে ছাত্রদল।

বৃহস্পতিবার (২ জুন) রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এই আশঙ্কার কথা জানান ঢাবি ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন।

তিনি বলেন, ছাত্রদল সব সময়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে আসছে। শুক্রবার আমরা ভর্তিচ্ছুদের তথ্য দিয়ে সহায়তা করবো, তৃষ্ণার্তদের জন্যে পানি সরবরাহ করবো। এছাড়া তাদের ফুল ও কলম দিয়ে স্বাগত জানাবো। এটা আমাদের ঐতিহ্য, আমরা অবশ্যই এই কর্মসূচি পালন করবো। 

তিনি আরও বলেন, অতীতে ছাত্রলীগ কোনো ভালো কর্মকাণ্ডে লিপ্ত ছিলো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সঙ্গে ছাত্রলীগ নেতিবাচকভাবে জড়িত। তারা কখনও শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয় হওয়ার মতো কর্মকাণ্ড করতে পারেনি। ছাত্রলীগের নেতাকর্মীরা নিজেদের কর্মকাণ্ডের  মাধ্যমে সংগঠনটির নেতিবাচক দিক  শিক্ষার্থীদের মাঝে উপস্থাপন করে তাদের মধ্যে ভয়ভীতির সঞ্চার করেছে। তারা আমাদের ওপর যতই হামলা বা নিপীড়ন করুক, আমরা আমাদের সাধারণ কর্মকাণ্ড চালিয়ে যাবো। 

বিসিএস গেজেট থেকে শিক্ষার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে রাকসুর…
  • ০১ অক্টোবর ২০২৬
ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটিতে বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পা…
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগ করলেন বিএনপির এমপি ফেরদৌস আহমেদ মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
১৫ জেলায় সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে ফার্মাসিয়া লিমিটেড
  • ০১ অক্টোবর ২০২৬
পরাজয়ের পরও ‘অজুহাত’, পাল্টা প্রশ্ন লিটনের
  • ০১ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে পল্লী বিকাশ কে…
  • ০১ অক্টোবর ২০২৬