‘ছাত্রলীগ লাশের রাজনীতি করে না’

২৯ মে ২০২২, ০৯:২৫ PM
শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে জাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে জাবিতে ছাত্রলীগের বিক্ষোভ © সংগৃহীত

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের উপর ছাত্রদলের হামলারও প্রতিবাদ জানানো হয়। রবিবার (২৯ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে একটি মিছিল বের করে ছাত্রলীগ। মিছিলটি শহীদ মিনার সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে লাইব্রেরির সামনের রাস্তায় শেষ হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, ছাত্রদল সারাদেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। শান্ত ক্যাম্পাসে অস্ত্রের মহড়া দিয়ে অশান্ত করার চেষ্টা করছে।

তিনি বলেন, ছাত্রদলের সূচনাই ছিল খুনি জিয়ার আমলে। যাদের যুবদল করারও বয়স নেই, তারা কীভাবে ছাত্রদল করে? আওয়ামী লীগের আমলে চলমান উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য ছাত্রদল সারাদেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে, যা ছাত্রলীগ মেনে নেবে না।

আরও পড়ুন: শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা কলেজে ছাত্রলীগের মানববন্ধন

জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ছাত্রলীগ লাশের রাজনীতি করে না। দেশরত্ন শেখ হাসিনা আমাদের হাতে খাতা-কলম তুলে দিয়েছের। আমরা কলম দিয়ে রাজপথে মোকাবিলা করতে চাই। যারা বাইরে থেকে শিক্ষার পরিবেশ নষ্ট করতে চান তাদের ওপর সাধারণ ছাত্রদের কোনো সমর্থন নেই।

নিয়োগকালীন বিধি উপেক্ষা করে এমপিওভুক্ত শিক্ষকদের অধিকার বঞ্…
  • ১০ আগস্ট ২০২৬
জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড
  • ১০ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই নিয়োগ দেবে সজীব গ্রুপ, আবেদন ১ সেপ্টেম্বর পর্…
  • ১০ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি : ঢাকা বিভাগের এই ২০ কলেজ কেন সেরা
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেল খালিদ বিন হাসান
  • ১০ আগস্ট ২০২৬
‘স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, শঙ্কায় বাংলাদেশের ক…
  • ১০ আগস্ট ২০২৬