সড়কে প্রাণ গেল ছাত্রলীগ নেতার

০৪ এপ্রিল ২০২২, ১১:০২ PM
নিহত রোমান ইসলাম

নিহত রোমান ইসলাম © সংগৃহীত

মানিকগঞ্জ সদর উপজেলায় ইটভর্তি ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার ভাড়ারিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত রোমান ইসলাম (২৩) হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। তিনি বলড়া ইউনিয়নের উত্তর পিপুলিয়া গ্রামের ইসমাইল শিকদারের ছেলে।

হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে রোমান ছিটকে পড়েন। হরিরামপুর উপজেলার শেষ এবং সদর উপজেলার শুরু ভাড়ারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সদর থানায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি সৈয়দ মিজানুর ইসলাম।

হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তানভীর সিদ্দিক বলেন, রোমান ভাড়ারিয়া বাজারে যাচ্ছিলেন। রাস্তায় ইটভর্তি ট্রলি ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান। পরে ট্রলির চাকা তার ওপর দিয়ে চলে যায়।

ফের ছাত্রআন্দোলনে উত্তাল ভারত
  • ১০ আগস্ট ২০২৬
গুমের শিকার সোহেলের ছেলে এসএসসিতে উত্তীর্ণ, প্রধানমন্ত্রীর …
  • ১০ আগস্ট ২০২৬
নিরাপদ-পরিচ্ছন্ন ক্যাম্পাসের অঙ্গীকার নিয়ে ঢাবিতে ছাত্রদলের…
  • ১০ আগস্ট ২০২৬
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক…
  • ১০ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে ৬ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল
  • ১০ আগস্ট ২০২৬
৩ পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১১ শিক্ষক
  • ১০ আগস্ট ২০২৬