স্কুলছাত্রী ধর্ষণ মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি গ্রেপ্তার

০১ এপ্রিল ২০২২, ১২:৪০ AM
আব্দুল হাকিম সবুজ

আব্দুল হাকিম সবুজ © সংগৃহীত

স্কুলে যাওয়ার পথে তুলে নিয়ে এক ছাত্রীকে ধর্ষণের মামলায় পলাতক ছাত্রলীগ নেতা আব্দুল হাকিম সবুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানা পুলিশ তাকে আটক করে।

আব্দুল হাকিম সবুজ শ্যামনগর উপজেলার সোনামুগারী গ্রামের মাহবুবুর রহমান মাকুর ছেলে এবং শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

জানা যায়, স্কুলে যাওয়ার পথে গত ৬ মার্চ কয়েকজন সহযোগীকে নিয়ে ওই ছাত্রীকে উঠিয়ে নিয়ে যায় সবুজ। পরবর্তীতে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলি গ্রামে এক বন্ধুর বাসায় নিয়ে ধর্ষণ শেষে বিয়ের প্রস্তাব দিয়ে সটকে পড়ে সবুজ।

এ ঘটনায় গোপালপুর গ্রামের রবিউল ইসলামের মেয়ে রুমানা বাদী হয়ে সাতক্ষীরা নারী ও শিমু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। এরপর থেকেই আত্মগোপনে ছিলেন সবুজ।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, মামলা সূত্রে গ্রেপ্তারের পর সবুজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেসবুকে ছড়াল এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের তথ্য সংগ্রহের …
  • ০১ অক্টোবর ২০২৬
তুরাগ নদ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ০১ অক্টোবর ২০২৬
শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর অভি…
  • ০১ অক্টোবর ২০২৬
ফিফা আসিয়ান কাপ: প্রথমার্ধেই বাংলাদেশের জালে ৬ গোল
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধান শিক্ষকের কারসাজি, সাদা কাগজে ২৯ লাখ টাকা ব্যয়ের ভাউচ…
  • ০১ অক্টোবর ২০২৬