ছাত্রলীগের নেতাকর্মীরা না খেয়ে অন্যের চিন্তা করে এগিয়ে যায়: জয়

৩১ মার্চ ২০২২, ১০:৫৭ PM
উপজেলা ছাত্রলীগের সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে রাখছেন জয়

উপজেলা ছাত্রলীগের সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে রাখছেন জয় © সংগৃহীত

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, আমরা কোনো রক্তচক্ষুকে ভয় পায়না। ছাত্রলীগের নেতাকর্মীরা নিঃস্বার্থভাবে, না খেয়ে আরেকজনের কথা চিন্তা করে এগিয়ে যায়। নিশ্চিত মৃত্যু জেনেও নিজেকে পেছনে রাখেনা, সবসময় সামনে গিয়ে নেতৃত্ব দেয়।

আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদের পুরনো ভবনের প্রাঙ্গণে অনুষ্ঠিত উপজেলা ছাত্রলীগের সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে তিনি এ কথা বলেন।

আল নাহিয়ান খান জয় বলেন, যারা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য নিজের জীবন বাজি রাখতে পারে- সেই নেতৃত্ব ছাত্রলীগের আছে। ছাত্রলীগের যতো অর্জন ও সুনাম তৃণমূলের নেতাকর্মীদের কারণেই। তাদের কষ্টের কারণে বার বার প্রশংশা করেছেন ছাত্রলীগের অভিভাবক জননেত্রী শেখ হাসিনা।

“ছাত্রলীগকে কেউ কখনও পেছনে ফেলে রাখতে পারবে না। কারণ যিনি বাংলাদেশকে সৃষ্টি করেছেন, যার দীর্ঘদিনের ত্যাগের ফল আজকের এই বাংলাদেশ; সেই মহান নেতা ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন।”

জয় আরও বলেন, সেই ছাত্রলীগকে মনে রাখতে হবে, আমরা যেন বাজে কোনো শিরোনাম না হই। আমাদের কোনো কর্মকাণ্ডে যদি আমাদের প্রাণপ্রিয় নেত্রী কষ্ট পান, সেটি আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

নাসিরনগর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাসির উদ্দিন রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য দেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আলিমুল হক, মুরাদ হায়দার টিপু, ইফতেখার আহমেদ চৌধুরী সজীব, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন প্রমুখ।

৩ পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১১ শিক্ষক
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে, বৃষ্টিতে ভিজে …
  • ১০ আগস্ট ২০২৬
জামিন পেলেন এমপি গাজী নজরুল
  • ১০ আগস্ট ২০২৬
ট্রেইনি রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন ১…
  • ১০ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা জানাল সরকার
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে নয়, এনটিআরসিএতে…
  • ১০ আগস্ট ২০২৬