ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

৩১ মার্চ ২০২২, ১২:৪৪ AM
নিউ মার্কেট এলাকা

নিউ মার্কেট এলাকা © সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজে ও টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের সকলকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, সুরুজ, রাসেল, জসিমউদদীন, সুজন, খোকন, রুবেল, মামুন, শিহাব, মেহেদী, নিয়ন, আরিফ, জহিরুল, সুজন ও মাসুদ। তাদের সকলেরই বয়স ২৪ থেকে ২৮ বছরের মধ্যে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া। তিনি বলেন, ছাত্রদের দুই গ্রুপের সংঘর্ষে এখন পর্যন্ত ১৫ জনকে ঢামেকে নিয়ে আসা হয়েছে। তবে তারা ঢাকা কলেজের নাকি টিটি কলেজের সেটি বোঝা যাচ্ছে না। আহতরা কারো সাথে কোনো কথা বলছে না। 

এর আগে বুধবার (৩০ মার্চ) রাতে ঢাকা কলেজের সামনে সড়কে দুইদল ছাত্রদের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় বেশ কয়েকটি ককটেলের বিষ্ফোরণ ঘটানো হয়।

প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেসবুকে ছড়াল এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের তথ্য সংগ্রহের …
  • ০১ অক্টোবর ২০২৬
তুরাগ নদ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ০১ অক্টোবর ২০২৬
শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর অভি…
  • ০১ অক্টোবর ২০২৬
ফিফা আসিয়ান কাপ: প্রথমার্ধেই বাংলাদেশের জালে ৬ গোল
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধান শিক্ষকের কারসাজি, সাদা কাগজে ২৯ লাখ টাকা ব্যয়ের ভাউচ…
  • ০১ অক্টোবর ২০২৬