ঢাকা বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন ১৮ হলের নবনির্বাচিত সভাপতি-সম্পাদকরা

০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০৩ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি আবাসিক হলের নবনির্বাচিত ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন। আগামীকাল সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে এই শ্রদ্ধা নিবেদন করবেন তারা। এ সময় তারা জাতির পিতার স্মৃতি জাদুঘরও (পিতার আলয়) পরিদর্শন করবেন।

আজ রবিবার (৬ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম  স্বাক্ষতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞটিতে বলা হয়, ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে আগামীকাল শ্রদ্ধা নিবেদন করা হবে এবং এসময় জাতির পিতার স্মৃতি জাদুঘরও (পিতার আলয়) পরিদর্শন করা হবে। কর্মসূচিতে কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হল শাখা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদককে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপস্থিত থাকার জন্য আহবান করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ১৮টি হলের হল সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে গত বুধবার (২ ফেব্রুয়ারি) এসব হলে নতুন কমিটির ঘোষণা করা হয়।

এর আগে ২০১৬ সালের ১৩ ডিসেম্বরে হলগুলো ছাত্রলীগের কমিটি সভাপতি-সাধারণ সম্পাদক পায়। ২০১৭ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও দীর্ঘ ৫ বছর পর বুধবার এসে নতুন কমিটির মুখ দেখে হলগুলো।

সন্ধ্যা ৭টার মধ্যে ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, সতর্কবার্তা আব…
  • ২৫ জুন ২০২৬
চাটমোহর এনায়েতুল্লাহ ফাজিল মাদ্রাসার সেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ…
  • ২৫ জুন ২০২৬
নেইমারের ছেলেকে চিনতে না পেরে আটকাল নিরাপত্তা কর্মী, অতঃপর.…
  • ২৫ জুন ২০২৬
ইরানের বিরুদ্ধে মিত্রদের পাশে না পেয়ে ক্ষুদ্ধ ট্রাম্প, বেশি…
  • ২৫ জুন ২০২৬
ঝিনাইদহে স্বামী হত্যা মামলায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রীর যাবজ্…
  • ২৫ জুন ২০২৬
ব্র্যাক নিয়োগ দেবে ১৬ জেলায়, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২৫ জুন ২০২৬