ঢাবির বিজয় একাত্তর হল ছাত্রলীগের তিন কর্মীকে বহিষ্কার

০২ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৪৪ PM
বহিষ্কৃতরা

বহিষ্কৃতরা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের গেস্টরুমে প্রথম বর্ষের শিক্ষার্থী আকতারুল ইসলামের উপর নির্যাতনের ঘটনায় তিন ছাত্রকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে হল প্রশাসন। এসময়ের মধ্যে তারা হলে অবস্থান করতে পারবেন না। বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ওই হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল বাছির।

বহিষ্কৃতরা- সমাজবিজ্ঞান বিভাগের কামরুজ্জামান রাজু, ইতিহাস বিভাগের হৃদয় আহমেদ কাজল, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ইয়ামিম ইসলাম। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী। ছাত্রলীগের হল শাখার নব মনোনীত সাধারণ সম্পাদক আবু ইউনুছের অনুসারী তারা।

এ বিষয়ে বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল বাছির দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, তদন্ত প্রতিবেদন অনুযায়ী তিন জন ছাত্রকে ছয় মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে। আর বাকি তিন জনের বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া যায়নি।

আরও পড়ুন- গেস্টরুমে অসুস্থ শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি

তদন্ত কমিটির প্রধান বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর মুহাম্মদ শাহ মিরান বলেন, আমরা বাদী বিবাদীর কথা শুনেছি। সিসিটিভি ফুটেজ দেখেছি। সব তথ্য যাচাই-বাছাই করেই নির্ধারিত সময়ের (৩১ জানুয়ারি) মধ্যেই হল প্রভোস্টের নিকট তদন্ত রিপোর্ট জমা দিয়েছি। আমরা তিনজনের বিরুদ্ধে ঘটনায় জড়িত থাকার প্রমাণ পেয়েছি এবং বাকি তিনজনের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তারা পরে বিভিন্ন পত্র-পত্রিকার মাধ্যমে বিষয়টি জানতে পারে যে তাদের বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে। তাদের জড়িত না থাকার বিষয়টি বাদীও নিশ্চিত করেছেন।

উল্লেখ্য,গত ২৬ জানুয়ারি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আকতারুল ইসলামকে ছাত্রলীগের গেস্টরুমে যথাসময়ে উপস্থিত হতে না পারায় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন ২০১৯-২০ সেশনের কয়েকজন শিক্ষার্থী। তারা সবাই ছাত্রলীগের সক্রিয় কর্মী। এ ঘটনায় আকতার হল প্রভোস্ট বরাবর একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে রসায়ন বিভাগের অধ্যাপক মুহাম্মদ শাহ মিরানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল বাছির। এবং তিন কার্যদিবসের মধ্যে তদন্তের রিপোর্ট পেশ করতে বলা হয়। সে অনুযায়ী ৩১ জানুয়ারি তদন্ত রিপোর্ট প্রদান করেন তদন্ত কমিটি। এ ঘটনায় জড়িত তিন ছাত্রের বিরুদ্ধে ৬ মাসের এ বহিষ্কারাদেশ দেন।

আরও পড়ুন- ছাত্রলীগের গেস্টরুম নির্যাতনের নিন্দা জাসদ ছাত্রলীগের

জানা যায়, অসুস্থতার কারণে নির্দিষ্ট সময়ে গেস্টরুমে না আসায় ডেকে নিয়ে আকতারুলকে নির্যাতন করা হয়। নির্যাতনের একপর্যায়ে সে আরও অসুস্থ হয়ে যান। পরে গণরুমে পাঠালে সেখানে জ্ঞান হারান। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে ইসিজি টেস্ট ও করোনা টেস্ট করান ডাক্তার।

টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন অভিজ…
  • ০১ আগস্ট ২০২৬
ভবন আর কলেজ বাড়ালেই স্বাস্থ্যখাতের সংকটের সমাধান হবে না
  • ০১ আগস্ট ২০২৬
ভূমিকম্পে কেঁপে উঠল ইতালি
  • ০১ আগস্ট ২০২৬
একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের সঙ্গী কারা?
  • ০১ আগস্ট ২০২৬
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৭১
  • ০১ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে চান মাউশি ডিজি
  • ০১ আগস্ট ২০২৬