এক জেলার ৬ ছাত্রলীগ নেতা বহিষ্কার

১০ এপ্রিল ২০২১, ০৭:৪৭ PM
লোগো

লোগো

বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ছয় ছাত্রলীগ নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন ও ছাত্রলীগ সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয় স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ খবর জানানো হয়।

এতে বলা হয়, উপজেলা ছাত্রলীগ কমিটির সমাজসেবা বিষয়ক সম্পাদক মো. হিমেল হাসান ও ধর্ম বিষয়ক সম্পাদক মো. তাজুল ইসলাম ছাত্রলীগের সকল কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এছাড়া একই অপরাধে ২নং বাটনাতলী ইউনিয়ন ছাত্রলীগের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. আবদুল্লাহ পালোয়ান, ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. এমরান হোসেন রাতুল, ৩ নম্বর যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ, ৪ নম্বর তিনটহরী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. জহিরুল ইসলামকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • ২১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনয়ন জমা দিল বিএনপি
  • ২১ এপ্রিল ২০২৬
যেভাবে এসএসসি পরীক্ষায় বসার সুযোগ পেল সেই ৬৫ পরীক্ষার্থী
  • ২১ এপ্রিল ২০২৬
যুদ্ধক্ষেত্রে ‘নতুন কার্ড’ দেখানোর প্রস্তুতির কথা জানাল ইরান
  • ২১ এপ্রিল ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন শেষ…
  • ২১ এপ্রিল ২০২৬
এলএনজি টার্মিনাল বিকল, ঢাকার যেসব এলাকায় কম থাকবে গ্যাসের চ…
  • ২১ এপ্রিল ২০২৬