সবাই ফেসবুকে লিখছে, ছাত্রলীগ আছে কিনা খোঁজ নিন: মান্না

০১ অক্টোবর ২০২০, ১০:৩৭ AM
গরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না

গরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না © সংগৃহীত

বেড়াতে যাওয়ার আগে সেখানে ছাত্রলীগ আছে কিনা খোঁজ নেওয়ার আহবান জানিয়েছেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, ফেসবুকে সবাই এখন লিখছে, স্ত্রীকে কিংবা বান্ধবীকে নিয়ে বেড়াতে যাবেন, খোঁজ নিন যেখানে যাবেন সেখানে ছাত্রলীগ আছে কিনা!

বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজনে নারী ধর্ষণ ও হত্যার প্রতবাদে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন তি‌নি।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দেশের কোথাও আমাদের মা-বোনেরা নিরাপদ নয়। সাধারণ মানুষ নিরাপদ নয়। পথে যারা চলে তারা নিরাপদ নয়, আমাদের জীবন তো এমনিতেই নিরাপদ নয়। একদিকে কোভিড, একদিকে জিনিসের দাম বৃদ্ধি, আবার আছে পুলিশের নির্যাতন।’

তিনি বলেন, একটা বিষয় এখন বাংলাদেশকে প্রায় গ্রাস করে ফেলেছে। দেশের কোনো ইজ্জত নেই, মা-বোনের ইজ্জত কি থাকবে! যে সম্মানের জন্য এতো রক্ত ক্ষয় করে স্বাধীনতা অর্জন করা হলো, সে সম্মান আজ মাটিতে মিশে যাচ্ছে।

মান্না বলেন, ‘আওয়ামী লীগ নেতারা বলেন তাদের দলে এখন নাকি সব হাইব্রিড, আসল আওয়ামী লীগ কে বা কারা তা নাকি আর খুঁজে পাওয়া যায় না। হাইব্রিড চোর-ডাকাতদের নিয়ে দল চালালে এমন অবস্থা তো হবেই।’

মানববন্ধনে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬
সার মজুত করায় পদ হারালেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর
  • ০৪ অক্টোবর ২০২৬
মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬