ধর্ষণের বিরুদ্ধে বাঙলা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

২৮ সেপ্টেম্বর ২০২০, ০৪:৩৮ PM
বাঙলা কলেজ ছাত্রদল

বাঙলা কলেজ ছাত্রদল © টিডিসি ফটো

সাম্প্রতিক সময়ে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ ও খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাঙলা কলেজ ছাত্রদল।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর)  বাঙলা কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আইয়ুব এর নেতৃত্বে দুপুর ১ টায় কল্যানপুর ইবনে সিনা হাসপাতালের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শ্যামলী এসে শেষ করে তারা।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাঙলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান এরশাদ, সহ সভাপতি রুবায়েত হোসেন দিপু সহ প্রমুখ।

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় একটি প্রাইভেটকার যোগে স্বামীকে সঙ্গে নিয়ে এমসি কলেজে বেড়াতে আসেন এক তরুণী। সন্ধ্যা হয়ে এলে ক্যাম্পাস থেকে ছাত্রলীগের ছয় কর্মী মিলে স্বামীকে মারধর করে বেঁধে রেখে তরুণীকে ধর্ষণ করে। খবর পেয়ে গৃহবধূকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে শাহপরাণ থানা পুলিশ।

মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬
সার মজুত করায় পদ হারালেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর
  • ০৪ অক্টোবর ২০২৬
মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬