চট্টগ্রামে নেতাদের উপর হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

২৯ জানুয়ারি ২০২০, ০১:২৬ PM
বিক্ষোভ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় ছাত্রদলের সমাবেশ

বিক্ষোভ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় ছাত্রদলের সমাবেশ © টিডিসি ফটো

চট্টগ্রামে কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। আজ বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় মধুর ক্যান্টিন একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে শেষ হয়।

সেখানে আয়োজিত সমাবেশে বক্তারা ওই হামলার বিচার এবং গ্রেফতারকৃত ছাত্রনেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বে সাংগঠনিক টিম চট্টগ্রাম বিএনপির কার্যালয়ে মতবিনিময় সভা করার সময়ে সেখানে হামলা চালায় বলে অভিযোগ করেন তারা। এসময় সভার প্রধান অতিথি শ্রবাণসহ অন্যান্যদের লক্ষ্য গুলি চালানো হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ন সাধারণ সম্পাদক মাহমুদ আলম সরদার, সহ- সাধারণ সম্পাদক নিলয় আহমেদসহ দশজন ছাত্রদল নেতাকে গ্রেফতার করা হয় বলে অভিযোগ সংগঠনটির।

‘গুলিবর্ষণের’ প্রতিবাদ এবং গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে আজকের কর্মসূচিতে নেতৃত্ব দেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব এবং সদস্য সচিব মোঃ আমানউল্লাহ আমান।

এ সময় আরো মিছিলে উপস্থিত ছিলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আশরাফুল আলম ফকির লিংকন, হাফিজুর রহমান, মোস্তাফিজুর রহমান, যুগ্ন সম্পাদক তানজিল হাসান, তবিবুর রহমান সাগর, মারুফ এলাহী রনি প্রমুখসহ তিন শতাধিক নেতাকর্মী।

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের জামিন ঘিরে বিএনপি-জামায়াতপন্থী…
  • ০৪ অক্টোবর ২০২৬
জেলের পায়ুপথে ঢুকে পড়ল বাইম মাছ, জীবিত বের করলেন চিকিৎসকরা
  • ০৪ অক্টোবর ২০২৬
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সৈকতের সিদ্ধান্ত নিয়ে কেন এত বিতর…
  • ০৪ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি আকিজ গ্রপে, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিআইজি-এসপিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি
  • ০৪ অক্টোবর ২০২৬