খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজও ঢাবিতে বিক্ষোভ ছাত্রদলের (ভিডিও)

০৫ নভেম্বর ২০১৯, ১১:৫৪ AM

© টিডিসি ফটো

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী দ্বিতীয় দিনের মত বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে প্রায় দুই শতাধিক নেতাকর্মী এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক এবং প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে টিএসসির সামনে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ করেন তারা।

এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার বক্তব্য উল্লেখ করে তারা বলেন, তিনি বলেছিলেন ‘মৃত্যুকে জয় করে যে দেশ স্বাধীন করলাম, আজ সে দেশের মাটিতে আমার মৃত্যু হলোনা’।

তার মৃত্যুতে দুঃখ প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদি তালুকদার বলেন, ‘আমি নিজেও একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বলতে চাই, বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে। এই পরিস্থিতি দেখার জন্য নয় যে একজন মুক্তিযোদ্ধা তার শেষ নিঃশ্বাস দেশে ত্যাগ করতে পারবে না।’

এসময় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন যাতে আমরা আগামী দিনে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের যে চেতনা এবং তারা যে স্বপ্নের বাংলাদেশেকে নিয়ে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল, সে বাংলাদেশ যাতে আমরা অর্জন করতে পারি।’

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের জামিন ঘিরে বিএনপি-জামায়াতপন্থী…
  • ০৪ অক্টোবর ২০২৬
জেলের পায়ুপথে ঢুকে পড়ল বাইম মাছ, জীবিত বের করলেন চিকিৎসকরা
  • ০৪ অক্টোবর ২০২৬
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সৈকতের সিদ্ধান্ত নিয়ে কেন এত বিতর…
  • ০৪ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি আকিজ গ্রপে, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিআইজি-এসপিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি
  • ০৪ অক্টোবর ২০২৬