খালেদা জিয়ার মুক্তি চেয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল (ভিডিও)

০৪ নভেম্বর ২০১৯, ০১:৫১ PM

© টিডিসি ফটো

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ সোমবার সকাল ১১ টার দিকে এ বিক্ষোভ মিছিল করা হয়।

বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে বের করা মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসিতে গিয়ে শেষ হয়। ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দুই শতাধিক নেতাকর্মী এতে অংশ নেন।

এর আগে মধুর ক্যান্টিনে সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেন। উভয় সংগঠনের নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। তবে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী আদায় না হবে ততদিন ধারাবাহিকভাবে আন্দোলন করার কথা জানান ছাত্রদলের নেতাকর্মীরা। আগামীকাল মঙ্গলবারও একই সময়ে কর্মসূচী পালন করবেন বলে তারা জানান।

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের জামিন ঘিরে বিএনপি-জামায়াতপন্থী…
  • ০৪ অক্টোবর ২০২৬
জেলের পায়ুপথে ঢুকে পড়ল বাইম মাছ, জীবিত বের করলেন চিকিৎসকরা
  • ০৪ অক্টোবর ২০২৬
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সৈকতের সিদ্ধান্ত নিয়ে কেন এত বিতর…
  • ০৪ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি আকিজ গ্রপে, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিআইজি-এসপিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি
  • ০৪ অক্টোবর ২০২৬