ছাত্রলীগের বিষয়টি নেত্রী নিজে দেখছেন: ওবায়দুল কাদের

১১ সেপ্টেম্বর ২০১৯, ০৩:০৭ PM

© ফাইল ছবি

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে কোনো পরিবর্তন আসবে কি না তা সরাসরি আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দেখবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ছাত্রলীগের কমিটি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত আকারে কোনো কিছু না এলে আমি কিছু বলতে পারি না। এসময় কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটিতে কোনো সংযোজন, বিয়োজন, পরিবর্তন, পরিবর্ধনের প্রশ্ন এলে সেটা সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই করবেন বলে জানান তিনি।

আজ বুধবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, ‘ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি- সাধারণ সম্পাদকের বিষয়টি সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রী দেখছেন।

ছাত্রলীগের নেতৃত্ব নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমি সব সময় ভালো কাজের প্রশংসা করি। দলের ভেতরে কোনো আইন-শৃঙ্খলা ভঙ্গ হলে বা খারাপ কাজ হলে কাউকে তিরস্কার করতে হয় আমি তার পক্ষে, ভালো কাজের পুরস্কারও দেয়া উচিত এবং খরাপ কাজের তিরস্কার।’

এসময় ছাত্রলীগের আগাম সম্মেলনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আগাম সম্মেলনের কোনো সিদ্ধান্ত হয়নি। এটি দলের অভ্যন্তরীণ বিষয়। বিষয়টি নেত্রী নিজেই দেখছেন। তিনি পরীক্ষা-নিরীক্ষা করেছেন, দলের চারজনকে ছাত্রলীগের বিষয়টি দেখাশোনার দায়িত্ব দিয়েছেন।’

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি
  • ২২ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতায় চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবির সামজিক বিজ্ঞান অনুষদের ডিন নিয়োগ ঘিরে দিনভর নাটকীয়তা
  • ২২ এপ্রিল ২০২৬
স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত অধ্যাপক ড. এম. এ. রহিমকে ডিআইইউর…
  • ২২ এপ্রিল ২০২৬
লঙ্কান ক্রিকেট বোর্ডকে সরে দাঁড়ানোর নির্দেশ সরকারের
  • ২২ এপ্রিল ২০২৬
প্রাথমিকের মহাপরিচালক হলেন মিজ শাহীনা ফেরদৌসী
  • ২২ এপ্রিল ২০২৬