একনিষ্ঠ কর্মী হলেই চলবে না, ভালো ছাত্রও হতে হবে— ববির শোকসভায়

২৯ আগস্ট ২০১৯, ১০:২১ PM

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার বিকাল ৩ টায় সভাটি অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচর্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান। আরও উপস্থিত ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন, ববি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান মো. আবু জাফর মিয়া, শিক্ষক সমিতির সাবেক সভাপতি ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আরিফ হোসেন, প্রক্টর ড. সুব্রত কুমার দাস সহ অনেকে।

সভার শুরুতে ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের যে সকল সদস্য শাহাদাত বরণ করেছেন তাঁদের স্মরণে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এ কে এম মাহবুব হাসান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটি উক্তিকে স্মরণ করিয়ে দিয়ে ছাত্রলীগের উদ্দেশে বলেন তোমাদেরকে শুধু ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী হলেই চলবে না, পাশাপাশি ভালো ছাত্রও হতে হবে। তিনি আরও বলেন বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে বিভিন্ন সামাজিক ও জনসচেতনতা মূলক কর্মকান্ডে অংশগ্রহণের মাধ্যমে একটি সুখী ও সমৃদ্ধশালী উন্নত দেশের স্বপ্ন বাস্তবায়নে তোমাদেরকে এগিয়ে আসতে হবে।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে। দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দক্ষিন বাংলার কৃষককুলের নয়নের মনি শহীদ আবদুর রব সেরনিয়াবাত এবং তাঁদের পরিবারের যে সকল সদস্য ১৫ আগস্টে শাহাদাত বরণ করেছেন তাঁদের রূহের মাগফেরাত কামনা করেন এবং এ নৃসংশ হত্যাকান্ড থেকে বেচেঁ ফেরা সকলের দীর্ঘায়ু কামনা করেন।

সভায় আরও বক্তব্য রাখেন কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মুহসিন উদ্দীন, ববি শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান মোঃ আবু জাফর মিয়া, শিক্ষক সমিতির সাবেক সভাপতি ইংরেজি বিভাগের সহকারী প্রফেসর মোঃ আরিফ হোসেন, প্রক্টর ড. সুব্রত কুমার দাস, কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের আহবায়ক সহকারী পরিচালক বাহাউদ্দীন গোলাপ, ইতিহাস ও সভ্যতা বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী।

সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. তারেক মাহমুদ আবির, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মাসুদ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ তানভীর কায়সার, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান, অফিসার্স এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান, ছাত্রলীগ নেতা মহিউদ্দীন আহমেদ সিফাত, আলিম সালেহী, তাহমিদ রহমান রাজিন, রানা মন্ডল, এস এ এম নুরুল্লাহ, সামিহা রহমান লামিয়া সহ ছাত্রলীগ কর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তনুশ্রী ভট্টাচার্য ও সাঈদ শুভ।

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের হয়ে মাঠে নামতে পারতেন রোনা…
  • ২৯ জুন ২০২৬
দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে শেষ ষোলোয় কানাডা
  • ২৯ জুন ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সম্পাদক…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলিয়ান কিংবদন্তি যেভাবে বদলে দিয়েছেন জাপানি ফুটবল
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬