ছাত্রদলের কাউন্সিল: মনোনয়ন ফরম নিলেন যারা

১৮ আগস্ট ২০১৯, ১০:৪৭ AM

© ফাইল ফটো

জাতীয়তাবাদী ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিল উপলক্ষে শনিবার থেকে নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। প্রথম দিনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে। আগামী ১৪ সেপ্টেম্বর কাউন্সিল অনুষ্ঠিত হবে।

নির্বাচনে আপিল কমিটির প্রধান বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন। শনিবার সকাল সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়।

প্রথমে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম-সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। এ ছাড়াও সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন- আলাউদ্দিন খান, এমএ কাউয়ুম, মশিউর রহমান রনি, ইমদাদুল হক মজুমদার ও মানসুরা আলম।

সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন- সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুল আলম টিটু, সাবেক সহ-তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মামুন খান, খলিলুর রহমান, আবু জাহান চৌধুরৗ হিমেল ও আনিমেল হাকিম মুন্সী।

বিএনপি সূত্রে জানা গেছে, আজ রোববারও দুপুর ২টা পর্যন্ত ফরম বিতরণ করা হবে। পুনঃতফসিল অনুযায়ী, ১৯ ও ২০ আগস্ট মনোনয়নপত্র জমা নেয়া হবে। ৩১ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

২২-২৬ আগস্ট যাচাই-বাছাই শেষে ২ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১২ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা ভোটের জন্য প্রচার চালাতে পারবেন।

নির্বাচন পরিচালনার জন্য ছাত্রদলের সাবেক নেতা খায়রুল কবির খোকনের নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি, ফজলুল হক মিলনের নেতৃত্বে পাঁচ সদস্যের বাছাই কমিটি এবং শামসুজ্জামান দুদুর নেতৃত্বে তিন সদস্যের আপিল কমিটি গঠন করেছে বিএনপি।

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের হয়ে মাঠে নামতে পারতেন রোনা…
  • ২৯ জুন ২০২৬
দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে শেষ ষোলোয় কানাডা
  • ২৯ জুন ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সম্পাদক…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলিয়ান কিংবদন্তি যেভাবে বদলে দিয়েছেন জাপানি ফুটবল
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬