শিক্ষাভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের আটকে দিল পুলিশ 

১৫ জুলাই ২০২৬, ০৪:০৪ PM
উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীদের আটকে দিয়েছে পুলিশ

উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীদের আটকে দিয়েছে পুলিশ © সংগৃহীত

চলমান দুর্যোগ ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে শিক্ষা ভবন ঘেরাও করতে যাওয়া উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীদের আটকে দিয়েছে পুলিশ। এর আগে রাজধানীর সাইন্সল্যাব মোড় অবরোধ করেন তারা। সেখান থেকেই মিছিল বের করেছেন।

বুধবার (১৫ জুলাই) দুপুরের পর রাজধানীর সাইন্সল্যাব মোড় অবরোধ করেন তারা। এতে আশপাশের সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়‌। ফলে ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। । নিউমার্কেট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্য দিয়ে তারা শিক্ষা ভবনে যাবেন বলে জানিয়েছেন। জানা গেছে দেশের বিভিন্ন স্থান থেকে বাসে করে শিক্ষাভবনের সামনে শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন।

এ সময় শিক্ষার্থীদের, ‘দফা এক দাবি এক, মিলনের পদত্যাগ’, ‘আমাদের ন্যায্য দাবি মানতে হবে, মানতে হবে’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘অ্যাকশন, অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। 

শিক্ষার্থীরা জানান, চলমান বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া শিক্ষার্থীদের প্রতি অবিচার। দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার দাবি জানান তারা। 

একই সঙ্গে এসব বিষয়ে সরকারের ব্যর্থতার দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগও দাবি করেন বিক্ষোভকারীরা। সায়েন্সল্যাব ছাড়াও রাজধানীর উত্তরাসহ দেশের বিভিন্ন জেলায় আজও শিক্ষার্থীদের আন্দোলনের খবর পাওয়া গেছে।

গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিকীকরণ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বা…
  • ২৫ আগস্ট ২০২৬
চব্বিশের জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় দায়িত্ব নিলেন …
  • ২৫ আগস্ট ২০২৬
বদলি আবেদনে সমস্তর বাধা, সমাধান নিয়ে যা জানালেন মাউশি ডিজি
  • ২৫ আগস্ট ২০২৬
বিআইবিএম নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদন ২৩ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৫ আগস্ট ২০২৬
গবেষণায় অবদানের জন্য ৫৯ গবেষককে সম্মাননা দেবে ঢাবি 
  • ২৫ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি পরীক্ষা ১০-১১ সেপ্টেম্বর, জেনে নিন খুঁটিনাটি
  • ২৫ আগস্ট ২০২৬