উপাচার্যের নিয়োগ বাতিলের দাবিতে ২য় দিনের মতো ডুয়েটে বিক্ষোভ, সড়ক অবরোধ

১৫ মে ২০২৬, ০২:৫৮ PM
ডুয়েটে বিক্ষোভ

ডুয়েটে বিক্ষোভ © টিডিসি ফটো

গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) সদ্য নিযুক্ত ভিসিকে প্রত্যাখ্যান করে অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগের দাবিতে টানা দ্বিতীয় দিনের মত শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে মেইন গেইট সংলগ্ন ঢাকা শিমুলতলী আঞ্চলিক সড়কে অবস্থান নেয়। এতে যান চলাচল বন্ধ হয়ে দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মিছিল চলাকালে ‘দাবি মোদের একটাই, ডুয়েট থেকে ভিসি চাই’, ‘ডুয়েটের ভিসি ডুয়েট থেকেই চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীরা জানান, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার একাডেমিক ও প্রশাসনিক কাঠামো সম্পর্কে অভ্যন্তরীণ শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা বেশি। তাই বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, গবেষণা কার্যক্রম ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে ডুয়েটের শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া প্রয়োজন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা আরও বলেন, বহিরাগত কাউকে উপাচার্য হিসেবে নিয়োগ দিলে বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে জটিলতা তৈরি হতে পারে। এজন্য তারা ডুয়েটের জ্যেষ্ঠ ও যোগ্য শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবি জানান।

আড়াই বছর পর বিভাগ থেকে চেয়ারম্যান পেল ঢাবির সাংবাদিকতা বিভাগ
  • ২৪ নভেম্বর ২০২৬
টেলিভিশন সাংবাদিকদের ‘ইউটিউবার’ বলায় বাগ্‌বিতণ্ডা, হামলায় আ…
  • ২৪ নভেম্বর ২০২৬
সিট দখলকে কেন্দ্র করে পাবিপ্রবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্…
  • ২৪ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সার্চলাইট জ্বালিয়ে বিজিবির কড়া নজরদারি, পা…
  • ২৪ নভেম্বর ২০২৬
আ. লীগ বিরোধী স্লোগান দিয়ে জামায়াত নেতার বাড়িতে অগ্নিসংযোগ …
  • ২৪ নভেম্বর ২০২৬
নোয়াখালীর স্বর্ণদ্বীপে কাল তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর…
  • ২৩ নভেম্বর ২০২৬