রাবিপ্রবি ছাত্রদলের ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

০৪ মে ২০২৬, ০১:৪২ AM , আপডেট: ০৪ মে ২০২৬, ০২:০১ AM
ছাত্রদল ও রাবিপ্রবি লোগো

ছাত্রদল ও রাবিপ্রবি লোগো © টিডিসি সম্পাদিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ছাত্রদলের ৪১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি (আহবায়ক কমিটি) প্রকাশ করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।  শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম রাহাতের এক ফেসবুক পোস্টে এ কমিটি প্রকাশ করা হয়। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করেন।

প্রকাশিত কমিটিতে আহবায়ক, সিনিয়র যুগ্ম আহবায়ক ও সদস্য সচিবসহ যুগ্ম আহবায়ক হিসেবে ২১ জন ও সদস্য হিসেবে ১৭ জন রয়েছেন। এছাড়াও কমিটি বিশ্লেষণ করে দেখা যায়, কমিটিতে নারী সদস্য রয়েছেন মাত্র ২ জন, কয়েকজনের ক্ষেত্রে সিনিয়র-জুনিয়র ব্যাচ মেনটেইন করা হয়নি এবং পার্বত্য চট্টগ্রামের বিশ্ববিদ্যালয় হলেও পাহাড়ি জনগোষ্ঠীর কোন শিক্ষার্থীর নাম তালিকায় খুঁজে পাওয়া যায়নি।

প্রকাশিত কমিটিতে আহ্বায়ক হিসেবে নাসির উদ্দিন অর্নব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামস শাহরিয়ার ও সদস্য সচিব হিসেবে রয়েছেন জিশান আহম্মেদ।

এছাড়াও যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন, মো. আশিক হোসেইন, মো. ইউনুস, মো. সোলেমান বাদশা, মো. জাহেদুল হাসান পয়েল, মো. আরিফুল ইসলাম, মো. সাঈদ, মো. শরিফ উদ্দিন, সাজ্জাদ হোসেন তুষার, মো. রাকিবুল ইসলাম, নকিবুল আবছার শাওন, সাদিয়া ইসলাম, মো. ইয়াসিন আরাফাত, তৌহিদুল ইসলাম, আসিফুল ইসলাম, এ. কে. এম ফেরদৌস জান্নাত নিবিড়, মেহেদী হাসান হৃদয়, মো. লাবিব সরকার, আনিসুর রহমান, হামিম তাজয়ার রশিদ রোহান,
তাসফিক সিকদার কৌশিক ও মো. সাকিবুল ইসলাম।

সদস্য হিসেবে রয়েছেন- মো. মোস্তাক মুজাহিদ মঈন, তাসনিম তাবাচ্ছুম নওশীন, মো. আল আমিন আকাশ, মো. রেজা উদ্দিন সাজ্জাদ, আরিফ শাহরিয়ার নিশাত, মো. আরিফ চৌধুরী, মনিরুল ইসলাম সিয়াম, ইভান মেহের, নাজমুল হাসান, মো. ইমরান হোসেন, ওমর ফারুক তাহিম, সজিব নাথ, ইশতিয়াক হাসান তানভীর, মো. শহিদুল ইসলাম, সাজিদ হোসেন, মিনহাজ উদ্দিন ফাহিম ও আহনাফ ইশাস।

পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ হওয়ার পর রাবিপ্রবি ছাত্রদলের সদস্য সচিব জিশান আহম্মেদ বলেন, আমাদের প্রতিটি কর্মীকে সাংগঠনিক পরিচয় প্রদান করায় আমি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার সকল সহযোদ্ধাকে জানাই প্রাণঢালা অভিনন্দন। পাহাড়ের একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় রাবিপ্রবি’র শিক্ষার্থীদের আস্থার প্রতীক ও একটি ‘মডেল ইউনিট’ হিসেবে আমরা ছাত্রদলকে গড়ে তুলতে চাই। আমাদের রাজনীতি হবে ইতিবাচক এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের। আলহামদুলিল্লাহ, আমার সহযোদ্ধারা শিক্ষার্থীদের কল্যাণে অত্যন্ত সচেতন এবং আমরা সকলে মিলে দেশনায়ক তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। আমার ওপর অর্পিত এই পবিত্র দায়িত্ব ও আমানত যেন সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি, সেজন্য আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করি।

এদিকে রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের কমিটি দেওয়ায় সিএসই বিভাগের শিক্ষার্থী মুনতাসিরুল আলম বলেন, ‘নিষেধাজ্ঞা তুলে ফেলা উচিত। করলে সবাই ওপেনলি করুক (রাজনীতি) নাইলে বাংলাদেশের কেউই না করুক। ওন-পেপার নিষিদ্ধ বলে ভার্সিটিতে দলের প্রোগ্রাম করা,কমিটি দেওয়া এগুলো তো দ্বিমুখী কাজ!’

ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের মো. রাকিবুল হাসান বলেন, ‘রাজনীতি ব্যক্তির ব্যাক্তিগর অধিকার। সেটা আমি বা তুমি হস্তক্ষেপ করতে পারবো না। তবে প্রশাসন যেহেতু নিষিদ্ধ করেছে সে ক্ষেত্রে প্রশাসন শিক্ষার্থীর কথা বিবেচনা করেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলো। তাই প্রশাসনের সাথে একমত যে যাতে করে শিক্ষা ক্ষেত্রে রাজনীতি প্রভাব ফেলবেনা পূর্বের ন্যায়।’

উল্লেখ্য, গত বছরের ১০ জুলাই এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথ স্বাক্ষরে রাবিপ্রবি ছাত্রদলের আংশিক আহবায়ক কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল।

রাজধানীর বিজয় সরণির বাজারে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
  • ১৯ মে ২০২৬
হেক্সা মিশনে নেইমারকে নিয়েই ব্রাজিলের দল ঘোষণা
  • ১৯ মে ২০২৬
মদ খেয়ে ৫ বন্ধু মিলে বান্ধবীকে ধর্ষণ
  • ১৯ মে ২০২৬
শিক্ষামন্ত্রীর কাছে আপাতত তিন প্রত্যাশা ফাহামের
  • ১৯ মে ২০২৬
এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081