আড়াই শতাধিক সদস্যের কমিটি পেল আনন্দ মোহন কলেজ ছাত্রদল

০৩ মে ২০২৬, ০৯:০৯ PM
আনন্দ মোহন কলেজ ছাত্রদল

আনন্দ মোহন কলেজ ছাত্রদল © টিডিসি সম্পাদিত

আনন্দ মোহন কলেজ ছাত্রদলে আড়াই শতাধিক তথা ২৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে হুজ্জাতুল খান মুনকে সভাপতি এবং মো. মোস্তাক সরকারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (২ মে) রাত ৯টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবনিযুক্ত সভাপতি হুজ্জাতুল খান মুন বলেন, দীর্ঘ প্রায় ২৩ বছর পর আনন্দ মোহন কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো। এই ইউনিটটি সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং অতীতের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে বহু ত্যাগী, পরীক্ষিত ও সংগ্রামী নেতা এই সংগঠনের জন্য কাজ করেছেন।

তিনি আরও বলেন, ব্যক্তি স্বার্থ, প্রতিহিংসা ও গ্রুপিংয়ের ঊর্ধ্বে উঠে সমন্বয়ের মাধ্যমে সবার যথাযথ মূল্যায়নের চেষ্টা করা হয়েছে। দায়িত্ব পালনে সততা, স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতা বজায় রাখার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি। সাধারণ সম্পাদক মো. মোস্তাক সরকার বলেন, জিয়াউর রহমান-এর আদর্শে পরিচালিত এবং খালেদা জিয়া-এর আদর্শিক দিকনির্দেশনায় গড়ে ওঠা সংগঠন হিসেবে ছাত্রদলকে আরও এগিয়ে নিতে কাজ করবেন। পাশাপাশি তারেক রহমান-এর নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। 

পুরনো ফ্যাসিবাদ আবার নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম
  • ১২ অক্টোবর ২০২৬
সারা দেশে দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর নিয়োগ: দুই বিষয়ের বাংলা পরীক্ষা ১৫ নম্বরে
  • ১২ অক্টোবর ২০২৬