২৩ বছর পর ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

০৩ মে ২০২৬, ০৩:০০ PM
আজিজুল হাকিম আজিজ ও মো. রাকিব হোসেন

আজিজুল হাকিম আজিজ ও মো. রাকিব হোসেন © সংগৃহীত

দীর্ঘ প্রায় ২৩ বছর পর ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের ৩১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আজিজুল হাকিম আজিজকে সভাপতি ও মো. রাকিব হোসেনকে সাধারণ সম্পাদক করে নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সই করা বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
 
নবনিযুক্ত সভাপতি আজিজুল হাকিম আজিজ বলেন, ‘দীর্ঘ প্রায় ২৩ বছর পর ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো। এ জেলা ইউনিটটি সাংগঠনিকভাবে শক্তিশালী এবং অতীতের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে বহু ত্যাগী ও পরীক্ষিত নেতা এ সংগঠনে কাজ করেছেন।’
 
তিনি বলেন, ব্যক্তিস্বার্থ, প্রতিহিংসা ও গ্রুপিংয়ের ঊর্ধ্বে থেকে সমন্বয়ের মাধ্যমে সবার যথাযথ মূল্যায়নের চেষ্টা করা হয়েছে। দায়িত্ব পালনে সততা, স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতা বজায় রাখার প্রতিশ্রুতিও দেন তিনি।
 
আজিজুল হাকিম আরও বলেন, জিয়াউর রহমানের আদর্শে পরিচালিত এবং খালেদা জিয়ার আদর্শিক দিকনির্দেশনায় গড়ে ওঠা সংগঠন হিসেবে ছাত্রদলকে এগিয়ে নিতে কাজ করবেন। পাশাপাশি তারেক রহমানের নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬