রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা: রাকিন আহ্বায়ক, লিমন সদস্যসচিব

০৩ মে ২০২৬, ১২:৫২ PM
মো. রাকিন রাইহান রবীন ও মো. ইমদাদুল হক লিমন

মো. রাকিন রাইহান রবীন ও মো. ইমদাদুল হক লিমন © সংগৃহীত

​বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ রাজশাহী মহানগর শাখার নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে। ​ঘোষিত এই কমিটিতে মো. রাকিন রাইহান রবীনকে আহ্বায়ক, মো. খালিদ বিন ওয়ালিদ আবিরকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মো. ইমদাদুল হক লিমনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। 

এ ছাড়া যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবুল কালাম আজাদ তপন, সাফায়াত হোসেন মান্নাত এবং সাব্বির আহমেদ অন্তর।

২ মে (শনিবার) কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথ স্বাক্ষরে এ আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।

​কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় জানানো হয়, এখন থেকে রাজশাহী মহানগর ছাত্রদলের সকল সাংগঠনিক কার্যক্রম আহবায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্যসচিবের যৌথ স্বাক্ষরে পরিচালিত হবে। একই সঙ্গে নবগঠিত এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। 

এই নতুন নেতৃত্বের মাধ্যমে মহানগরের ছাত্ররাজনীতি আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছে কেন্দ্রীয় সংসদ।

তিন ক্যাটাগরিতে ৯২ জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকা প্রকাশ…
  • ১১ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হাসপাতালে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
  • ১১ অক্টোবর ২০২৬
নেটওয়ার্কের বাইরে থাকলেও মোবাইলে মিলবে স্টারলিংক সেবা
  • ১১ অক্টোবর ২০২৬
নতুন চোটে নাহিদ রানা, শঙ্কা ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও
  • ১১ অক্টোবর ২০২৬
১৫ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিল…
  • ১১ অক্টোবর ২০২৬
৯ দিনের ছুটিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 
  • ১১ অক্টোবর ২০২৬