কক্সবাজার জেলা ছাত্রদলের কমিটি অনুমোদন, এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির নির্দেশ

০৩ মে ২০২৬, ১২:০৭ PM
ফাহিমুর রহমান ও মোহাম্মদ সাঈদ আনোয়ার

ফাহিমুর রহমান ও মোহাম্মদ সাঈদ আনোয়ার © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ কক্সবাজার জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করেছে। গতকাল শনিবার (২ মে) অনুমোদিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাহিমুর রহমান আর সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ সাঈদ আনোয়ার।

নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি করা হয়েছে মোহাম্মদ হোসেন মাদুকে। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ জাহেদ নুর জিতু। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন সৈয়দ মুহাম্মাদ সালমান বাপ্পি এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আশরাফ ইমরানকে।

কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।

নতুন কমিটি ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সভাপতি ফাহিমুর রহমান বলেন, ‘ঐক্যবদ্ধভাবে ছাত্রদলকে এগিয়ে নেওয়াই হবে আমাদের প্রধান লক্ষ্য।’

সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ আনোয়ার এই দায়িত্বকে নিজের জীবনের বড় অর্জন উল্লেখ করে বলেন, ‘ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করব।’

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬