একদিনে ৭ বিশ্ববিদ্যালয়সহ ২৯ কলেজ-মেডিকেল, জেলা-মহানগরে কমিটি দিল ছাত্রদল

০২ মে ২০২৬, ১০:৩৯ PM
ছাত্রদল

ছাত্রদল © লোগো

একদিনে দেশের ৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ ২৯টি কলেজ, মেডিকেল কলেজ, জেলা ও মহানগর কমিটি দিয়েছে ছাত্রদল। এরমধ্যে কিছু কমিটি নতুনভাবে দেওয়া হয়েছে। এছাড়া বাকি কমিটিগুলো পূর্ণাঙ্গ, আংশিক পূর্ণাঙ্গ ও বর্ধিত করা হয়েছে।

আজ শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে এসব কমিটি অনুমোদন করা হয়।

৭ বিশ্ববিদ্যালয়ের কমিটি
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি, বরিশাল বিশ্ববিদ্যালয়ে আংশিক পূর্ণাঙ্গ কমিটি, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কমিটি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আংশিক পূর্ণাঙ্গ কমিটি, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় আংশিক কমিটি, পুণ্ড্র ইউনিভার্সিটিতে আংশিক পূর্ণাঙ্গ কমিটি এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বর্ধিত কমিটি দেওয়া হয়েছে।

৯ মহানগরে কমিটি
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি, ময়মনসিংহ মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি, ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি, জামালপুর মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি এবং কুমিল্লা মহানগর ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে।

৫ জেলায় কমিটি
নেত্রকোনা জেলার পূর্ণাঙ্গ কমিটি, নরসিংদী জেলার পূর্ণাঙ্গ কমিটি, হবিগঞ্জ জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি এবং মানিকগঞ্জ জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। 

৫ কলেজে কমিটি
জয়পুরহাট সরকারি কলেজে আংশিক পূর্ণাঙ্গ কমিটি, ঢাকা কলেজে বর্ধিত কমিটি, আনন্দমোহন কলেজে পূর্ণাঙ্গ কমিটি, নারায়ণগঞ্জ হাজী মিছির আলী ডিগ্রি কলেজে আংশিক কমিটি এবং নারায়ণগঞ্জ কলেওজ আংশিক পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে।

তিন মেডিকেলে কমিটি
ময়মনসিংহ মেডিকেল কলেজে আংশিক পূর্ণাঙ্গ কমিটি, সিরাজগঞ্জ মেডিকেল কলেজে আংশিক কমিটি এবং জামালপুর মেডিকেল কলেজে আংশিক পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে।

ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে গণভোটের রায় বাস্তবায়নের দাবি এগ্রিকা…
  • ২১ নভেম্বর ২০২৬
আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬