ওসমান হাদি হত্যাকাণ্ড: জুমার নামাজের পর সারাদেশে দোয়া ও কফিন মিছিল

১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:০৬ AM
ওসমান হাদি

ওসমান হাদি © ফাইল ছবি

জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সারাদেশে জুমার নামাজের পর বিশেষ দোয়া ও কফিন মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিবৃতিতে জুলাই ঐক্যের কেন্দ্রীয় সংগঠক ইসরাফিল ফরাজী বলেন, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামী বিপ্লবী ওসমান বিন হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। তার শাহাদাতে শুক্রবার সারাদেশের সব মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া এবং কফিন মিছিল অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, শহীদ ওসমান বিন হাদি জুলাই আন্দোলনের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তার রক্তের প্রতিটি ফোঁটার হিসাব বাংলাদেশের মাটিতেই নেওয়া হবে, ইনশাআল্লাহ। একই সঙ্গে তিনি দেশের বিপ্লবী জনগণকে ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে আহত হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে গত ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬