নরেন্দ্র মোদীর স্ট্যাটাসের প্রতিবাদ জানিয়ে যা লিখলেন সর্ব মিত্র চাকমা

১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৬ PM
সর্ব মিত্র চাকমা

সর্ব মিত্র চাকমা © সংগৃহীত ও সম্পাদিত

বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের যুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং সেই সঙ্গে বাংলাদেশের বিজয়কে ‘ভারতের বিজয়’ বলে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার দেওয়া সেই বার্তায় বাংলাদেশের নাম, স্বাধীনতা বা যৌথ বাহিনীর লড়াইয়ের বিষয়টি একবারও উল্লেখ করা হয়নি। এরই প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাহী সদস্য মিত্র চাকমা।

আরও পড়ুন: চবিতে ফের উত্তেজনা, চাকসু ভিপির দিকে তেড়ে এলেন ছাত্রদল সভাপতি

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দেওয়া ওই পোস্টে তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। বাংলার সূর্যসন্তানরা বুকভরা সাহস ও অপরিসীম ত্যাগের বিনিময়ে এই বিজয় ছিনিয়ে এনেছিলেন। এ সত্য অনস্বীকার্য যে, মুক্তিযুদ্ধকালে আন্তর্জাতিক পরিমণ্ডলে সহযোগিতা ও সমর্থন ছিল। তবে এই বিজয়ের প্রকৃত ও মূল কারিগর ছিলেন বীর মুক্তিযোদ্ধারা-বাংলার সূর্যসন্তানরা; কোনো বিদেশি শক্তি নয়। যুদ্ধের পর ভারত এদেশে যে লুটপাট চালিয়েছে এবং বাংলাদেশকে করদরাজ্য বানাতে যে সকল পদক্ষেপ নিয়েছে তা সর্বজন বিদিত।’

তিনি বলেন, ‘স্বাধীন বাংলাদেশের একজন তরুণ নাগরিক হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক মহান বিজয় দিবসকে 'ভারতের বিজয়' হিসেবে উল্লেখ করাকে আমি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের প্রতি অবমাননা এবং এক ধরনের ভারতীয় আগ্রাসী মানসিকতার চলমান ধারার অংশ হিসেবে দেখি। ঘৃণাভরে ও দৃঢ়ভাবে আমি এই বক্তব্যের নিন্দা জানাই। এ প্রেক্ষাপটে, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে এ বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানানো উচিত বলে আমি মনে করি।’

ময়মনসিংহে গ্যাসের চাপ কম, অন্তত ২০ কারখানায় ছুটি 
  • ২১ আগস্ট ২০২৬
অনিয়মের অভিযোগে পাবিপ্রবির পাঁচ শিক্ষকের গবেষণাপত্র প্রত্যা…
  • ২১ আগস্ট ২০২৬
 ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পেরু 
  • ২১ আগস্ট ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী
  • ২১ আগস্ট ২০২৬
মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় যুবদলের আনন্দ মিছিল…
  • ২১ আগস্ট ২০২৬
সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় নিহত বেড়ে ১০
  • ২১ আগস্ট ২০২৬