রাজধানীতে ছাত্রদলের বিশাল মিছিল

১৮ মে ২০১৯, ০২:৪১ PM
ছাত্রদলের মিছিল

ছাত্রদলের মিছিল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে মিছিল করেছে ছাত্রদল। শনিবার দুপুরে রাজধানীর নাইটিঙ্গেল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে জোনাকি হল দিয়ে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।

মিছিলে বেগম জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন ধরণের স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা। এতে ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান রাজ, পশ্চিমের সভাপতি এনামুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিছিলে অংশগ্রহণকারী নেতারা বলেন, দেশনেত্রীর নির্দেশে জাতীয়তাবাদী শক্তি এখনও শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক প্রতিবাদ করছে। তবে এটা বেশিদিন থাকবে না,  আমাদের ধৈর্যের পরীক্ষা নিবেন না। অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি না দেওয়া হলে ছাত্রসমাজকে সাথে নিয়ে দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তুলে হুশিয়ারি উচ্চারণ করেন তারা।

ট্যাগ: ছাত্রদল
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬
শিক্ষকের পাশে দাঁড়ানো: ভবিষ্যৎ নির্মাণের দায়
  • ০৪ অক্টোবর ২০২৬
অক্সিজেন থেরাপিকে অত্যবশ্যকীয় সেবা হিসেবে স্বীকৃতি দিয়েছে ব…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে ৯ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬